চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ শুরু! ১৫২ আসনের বুথভিত্তিক ডেটা আপলোড—এভাবেই দেখুন নিজের নাম

১৫২ বিধানসভা আসনের বুথভিত্তিক চূড়ান্ত ভোটার তালিকা অনলাইনে প্রকাশ; নতুন যুক্ত ও বাদ পড়া ভোটারদের পূর্ণাঙ্গ তথ্য একসঙ্গেই দেখা যাচ্ছে কমিশনের ওয়েবসাইটে।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

ভোটের আগে বড় আপডেট। বিশেষ সংশোধন (SIR) পর্ব শেষ করে বুথভিত্তিক চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ শুরু করেছে Election Commission of India। প্রথম দফায় ১৫২টি বিধানসভা আসনের তালিকা ইতিমধ্যেই অনলাইনে আপলোড হয়েছে। ফলে এখন ঘরে বসেই দেখে নেওয়া যাবে—আপনার নাম তালিকায় রয়েছে কি না, কিংবা কোনও পরিবর্তন হয়েছে কি না।

এই চূড়ান্ত তালিকায় শুধু ভোটারের নামই নয়, বরং পুরো সংশোধন প্রক্রিয়ার বিশদ হিসেব তুলে ধরা হয়েছে। খসড়া তালিকার পর কতজন নতুন ভোটার যুক্ত হলেন, আবার বিচার বিভাগীয় প্রক্রিয়ার পর কতজনের নাম বাদ গেল—সবই বুথভিত্তিকভাবে প্রকাশ করা হয়েছে। এতে স্বচ্ছতা বাড়ানোর চেষ্টা করেছে কমিশন।

ফর্ম ৬-এর মাধ্যমে নতুন ভোটার সংযোজনের তথ্য যেমন রয়েছে, তেমনই ‘ডিলিটেড’ ভোটারদের তালিকাও স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। অর্থাৎ একই ডকুমেন্টে বোঝা যাচ্ছে, কারা নতুন যুক্ত হলেন এবং কারা বাদ পড়লেন।

 কীভাবে দেখবেন নিজের নাম?

১. প্রথমে নির্বাচন কমিশন বা রাজ্যের সিইও দফতরের অফিসিয়াল ওয়েবসাইটে যান
২. সেখানে “SIR Final Roll Rev 2” অপশনটি খুঁজে ক্লিক করুন
৩. নিজের বিধানসভা কেন্দ্র (Assembly Constituency) নির্বাচন করুন
৪. এরপর নিজের বুথ নম্বর সিলেক্ট করুন
৫. সঙ্গে সঙ্গে খুলে যাবে সেই বুথের সম্পূর্ণ ভোটার তালিকা

 তালিকায় কী কী তথ্য থাকবে?

  • বুথভিত্তিক সমস্ত ভোটারের নাম
  • নতুন যুক্ত হওয়া ভোটারদের তথ্য (Form 6 অনুযায়ী)
  • বিচার প্রক্রিয়ার পর বাদ পড়া ভোটারদের তালিকা
  • মোট ভোটার সংখ্যা (চূড়ান্ত)
  • কতজনের নাম বাদ গিয়েছে—তার নির্দিষ্ট হিসেব

তালিকার শেষ পাতায় দেওয়া রয়েছে সারসংক্ষেপ পরিসংখ্যান, যেখানে সহজেই বোঝা যাবে ওই বুথের মোট ভোটার সংখ্যা এবং পরিবর্তনের ছবি। বিশেষ করে ডানদিকের কলামে চূড়ান্ত সংখ্যা আলাদা করে দেখানো হয়েছে, যা তথ্য যাচাইকে আরও সহজ করেছে।

এই নতুন ব্যবস্থার মাধ্যমে প্রতিটি বুথের পূর্ণাঙ্গ ছবি সামনে আনতে চেয়েছে নির্বাচন কমিশন। ফলে ভোটারদের জন্য নিজের তথ্য যাচাই করা যেমন সহজ হয়েছে, তেমনই নির্বাচন প্রক্রিয়ায় স্বচ্ছতা নিয়েও জোরালো বার্তা দেওয়া হয়েছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন