নজরবন্দি ব্যুরোঃ দুইয়ের বদলে এক! মারন ভাইরাস থেকে প্রতিরক্ষার জন্য রাশিয়া এবার দুটি ডোজের বদলে সিঙ্গল ডোজের টিকা এলো রাশিয়ায়। নাম ‘স্পুটনিক লাইট’। তবে শুরুতেই স্পষ্ট জানানো হয়েছে ডবল ডোজের স্পুটনিকের থেকে এর কার্যকারিতা সামান্য কম। কিন্তু অল্প সময়ে বিপুল সংখ্যক মানুষের মধ্যে কোভিড ভাইরাসের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে এই মুহুর্তে স্পুটনিকের বিকল্প ‘স্পুটনিক লাইট’।
আরও পড়ুনঃ প্রচার জুড়ে উস্কানি মূলক মন্তব্য! দিলীপ-মিঠুনের বিরুদ্ধে FIR দায়ের তৃণমূলের


সমীক্ষার নিরিখে রাশিয়ায় টিকাকরণের গতি তুলনামূলক কম। রিপোর্ট বলছে গোটা বিশ্বে টিকা রফতানির কারণেই সেখানে দিনে দিনে শ্লথ হচ্ছে প্রক্রিয়া। তবে এই মুহুর্তে গোটা দেশ ভয়াবহ পরিস্থির সামনে দাঁড়িয়ে আছে। চলছে যত দ্রুত সম্ভব টিকা করণের প্রক্রিয়া। সেই কারণে দুটি ডোজের পরিবর্তে ভাইরাসের বিরুদ্ধে দ্রুত প্রতিরক্ষার কারণে রাশিয়ায় এল ‘স্পুটনিক লাইট’।

যেখানে দুটি ডোজের টিকা নিলে তার মাঝে অপেক্ষা করতে হয়ে কয়েক সপ্তাহ। সেখানে একটি ডোজের টিকায় একবারেই থাকবে সেই প্রতিষেধক ক্ষমতা। শুধু মাত্রা কিছু কম। উভয় টিকা নেওয়ার ২৮ দিন পরের গবেষণা বলছে, স্পুটনিক ভি টিকার দু’টি ডোজ নিলে তার কার্যকারিতা থাকে ৯১.৬ শতাংশ। কিন্তু একটি ডোজের ক্ষেত্রে তা হচ্ছে ৭৯.৪ শতাংশ।


দুইয়ের বদলে এক! এই একটি ডোজের টিকার ছাড়পত্র দিয়েছে রাশিয়ান ডিরেক্ট ইনভেস্টমেন্ট ফান্ড তথা আরডিআইএফ। সিঙ্গল ডোজের টিকা সম্পর্কে আরডিআইএফ-এর প্রধান কিরিল দিত্রিভ জানিয়েছেন, ”অল্প সময়ের মধ্যে বিরাট সংখ্যক মানুষের টিকাকরণ করতে হলে এই সিঙ্গল ডোজের টিকা কাজে আসবে। বিশেষ করে যেখানে সংক্রমণ দারুণ ভাবে ছড়িয়ে পড়েছে সেখানে দ্রুত রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করতে পারা সম্ভব হবে।” উল্লেখ্য ২০২০ সালের ৫ ডিসেম্বর থেকে এবছরের ১৫ এপ্রিল পর্যন্ত চলা পরীক্ষার ভিত্তিতে ছাড়পত্র পেয়েছে স্পুটনিক লাইট।







