প্রচার জুড়ে উস্কানি মূলক মন্তব্য! দিলীপ-মিঠুনের বিরুদ্ধে FIR দায়ের তৃণমূলের

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ প্রচার জুড়ে উস্কানি মূলক মন্তব্য! এই নিয়ে আগেও বারবার অভিযোগ তুলেছিল তৃণ্মুল। গেরুয়া শিবির বিভিন্ন প্রচার সভা থেকে উস্কানিমূলক মন্তব্য করছে। ভোটের ফলাফলের প্রকাশের পর থেকেই রাজ্য জুড়ে জারি রাজনৈতিক হিংসা। ভোট পরবর্তী বাংলার রাজনৈতিক হিংসার কারণ হিসেবেও ঘাসফুল শিবির থেকে পদ্মের নেতাদের ভোটের আগে এহেন মন্তব্যকেই দায়ী করা হচ্ছে।

আরও পড়ুনঃ ৯ মে থেকে দুরন্ত, শতাব্দী এবং রাজধানী-সহ ২৮টি এক্সপ্রেস ট্রেন বাতিল করে দিল ভারতীয় রেল!

এবার বিজেপির দুই প্রথম সারির মুখের বিরুদ্ধে উস্কানি মূলক মন্তব্যের প্রেক্ষিতে থানায় FIR দায়ের করলো তৃণমূল কংংগ্রেস। একজন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। আর অপর জন তৃণমূল ছেড়ে বাংলার মানুষের জন্য কাজ করতে চেয়ে গেরুয়া শিবিরে যোগ দেওয়া মিঠুন চক্রবর্তী। গত বিজেপি ব্রিগেডেই তিনি গেরুয়া বিজেপির পতাকা হাতে নিয়েছিলেন।

তার পর থেকেই একাধিক সভা মঞ্চ কাঁপিয়েছেন স্লোগানে আর ডায়লগে। এবার মহাগুরুর বিরুদ্ধে ভোট পূর্ব বাংলায় উস্কানি মূলক মন্তব্যের জেরে উত্তর কলকাতার যুব তৃণমূল FIR  দায়ের করেছে মানিকতলা থানায়। এফআইআরে বলা হয়েছে, মিঠুনের ওই সব সংলাপেই উত্তেজনা ছড়়িয়েছে রাজ্যে। একজন তারকা হিসাবে প্রকাশ্য মঞ্চে এই ধরনের সংলাপের ব্যবহার করে মিঠুন দায়িত্বজ্ঞানহীন কাজ করেছেন বলেও অভিযোগ করা হয়েছে।

প্রচার জুড়ে উস্কানি মূলক মন্তব্য! একই কারণে FIR করা হয়েছে বিজেপির রাজ্য সভাপতি দিলিপ ঘোষের বিরুদ্ধেও। বিজেপির রাজ্য সভাপতি বেশিরভাগ সময়েই কোন না কোন মন্তব্যের জেরে বিতর্কে জড়িয়ে পড়েন। এবং সেই সংখ্যাটাও নেহাত কম নয়। ভোট চলা কালীন শীতলকুচির ঘটনার পর দিলীপ ঘোষ ভরা সভায় মন্তব্য করেছিলেন, ‘জায়গায় জায়গায় শীতলকুচি হবে’, তার জেরে রাজনীতিতে বিতর্ক হয়েছিল প্রচুর। শীতলকুচি সহ দিলীপের একাধিক মন্তব্যকে উস্কানিমূলক বলেও অভিযোগ করা হয়েছে FIR-এ।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত