নজরবন্দি ব্যুরোঃ “ভ্যালেন্টাইন্স ডে”। ভালবাসার দিন। মানুষের মধ্যে ভালবাসা ছড়িয়ে দিয়ে মুখে একফালি হাসি ফটাতে এহিয়ে এলো “simpatico”। ,ভালোবাসার দিনে সমাজের বিভিন্ন স্তরের মানুষের নিকট ভালোবাসার স্পর্শ ছড়িয়ে দিচ্ছেন তাঁরা অনেক দিন ধরেই। যাতে একসাথে হাস্তে পারেন সকলে। পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় অবস্থিত শিক্ষক,শিক্ষিকা,অধ্যাপক ও অধ্যাপিকা দের সমষ্টিগত উদ্যোগে গড়ে ওঠা এই স্বেচ্ছাসেবী সংগঠন। ভ্যালেন্টাইন্স এর দিনে বিশেষভাবে সক্ষম ব্যক্তিকে ভালোবাসার স্পর্শ স্বেচ্ছাসেবী সংস্থার।
আরও পড়ুনঃ বাড়ির বদলে মর্গে যাচ্ছেন মইদুল, কাল রাজ্য জুড়ে থানা ঘেরাও বামেদের।


সেক রওশন আলী নামে এক প্রতিবন্ধী /বিশেষ ভাবে সক্ষম ব্যক্তির হাতে tri-cycle এর চাবি তুলে দিলেন ভালবাসার দিনে। যাতে তিনিও এগিয়ে যেতে পারেন আরও কয়েক মাইল। এই স্বেচ্ছাসেবী সংগঠন টি “lock-down” চলাকালীন খড়্গপুরের প্রত্যন্ত অঞ্চলে প্রায় ৫০০ টি আদিবাসী পরিবারের হাতে ১২ টি করে নিত্য প্রয়োজনীয় জিনিস তুলে দিয়েছিলো ও পবিত্র ঈদের দিন মুসলিম ও আদিবাসী প্রায় ৩০০ বিধবাদের হাতে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী তুলে দেওয়ার সঙ্গে মেদিনীপুর হোমিওপ্যাথিক মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ডাক্তার শ্রীমন্ত সাহার তত্ত্বাবধানে arsenic album ও তুলে দিয়েছিলো।
ভ্যালেন্টাইন্স এর দিনে বিশেষভাবে সক্ষম ব্যক্তিকে ভালোবাসার স্পর্শ স্বেচ্ছাসেবী সংস্থার। আম্ফানে বিদ্ধস্থ ঝড়ের পাশে হাল ধরতে রাস্তায় এসে দাঁড়িয়েছিলেন একে অপরের পাশে। ঝড়ে ক্ষতিগ্রস্ত সাগরদ্বীপের প্রায় ৩০০ পরিবারের পাশে দাঁড়িয়েছিলো নিত্যপ্রয়োজনীয় ঔষধ ,ন্যাপকিন ও খাদ্যসামগ্রী নিয়ে। ভালবাসার দিনেও অন্যের মুখে হাসি ফুটিয়ে তুললেন তাঁরা। Simpatico র পক্ষ থেকে উপস্থিত ছিলেন শ্রী সুমণ কল্যাণ ধাড়া, তপন পাত্র ,সাধন চন্দ্র ধাড়া প্রমুখেরা।







