নজরবন্দি ব্যুরোঃসুশান্ত মামলায় বড়সড় মোড়, রাজসাক্ষী করা হতে পারে সিদ্ধার্থ ও নীরজ-কে । মামলার তদন্তে সিবিআইয়ের হাতে এসেছে নানান তথ্য। বলিউডের সাথে মিলিছে ড্রাগ মাফিয়াদের যোগসূত্র। তাতেই নাম জড়িয়েছে প্রথম সারির কয়েকজন অভিনেত্রীর। ইতিমধ্যে তাদের জিজ্ঞেসাবাদও করেছে NCB আধিকারিকরা। সূত্রের খবর, অভিনেতা সুশান্ত সিং রাজপুত মৃত্যু মামলায় গোপনীয়তার সাথে তদন্ত এগিয়ে নিয়ে যাচ্ছে CBI।
আরও পড়ুনঃএক বছরের চুক্তিতে এটিকে-মোহনবাগানে স্প্যানিশ মিডফিল্ডার।
মামলায় রাজসাক্ষী করা হতে পারে অভিনেতার রাঁধুনি নীরজ সিং ও সুশান্তের বন্ধু তথা ম্যানেজার সিদ্ধার্থ পিঠানি-কে। CBI-এর হাতে এসেছে AIIMS-এর রিপোর্ট। সুশান্তের শরীরে কোনও জৈব বিষের অস্তিত্ব পাওয়া যায়নি বলে রিপোর্টে উল্লেখ করা হয়েছে। এর উপর ভিত্তি করেই অন্যান্য বিষয় গুলি খতিয়ে দেখছেন তদন্তকারি দল। সুশান্তের রাধুনি নীরজ সিং বর্তমানে দিল্লিতে রয়েছেন বলে জানা গেছে।
এবং নীরজ নিজের মোবাইল নম্বরও বদলে ফেলেছেন। শোনা যাচ্ছে দিল্লি থেকেই তিনি আদালতের শুনানিতে হাজির হবেন। অন্যদিকে নীরজ সিং এর কাকা রাজু জানিয়েছেন, অভিনেতার মৃত্যুর দিন কেশব তাঁর হাতে জ্যুসের গ্লাস দিয়েছিলেন। বর্তমানে সারা আলি খানের বাড়িতে কাজ করেন কেশব। এবং রিয়া চক্রবর্তীর ঘনিষ্ঠ এক বলিউড তারকার বাড়িতে কাজের কথা চলছে নীরজের। সূশান্ত সিং রাজপুত এর বন্ধু তথা ম্যানেজার সিদ্ধার্থ পিঠানিকেও রাজসাক্ষী করার প্রক্রিয়া চালু করেছে CBI বলে জানা গেছে।
সিদ্ধার্থকেও হাজির করা হবে আদালতে। অপরদিকে রিয়া ও সৌভিক চক্রবর্তীর জামিনের আবেদন ৯ সেপ্টেম্বর পর্যন্ত সংরক্ষিত রেখেছে মুম্বাই হাইকোর্। সুশান্ত মামলায় বড়সড় মোড়, রাজসাক্ষী করা হতে পারে সিদ্ধার্থ ও নীরজ-কে । মামলার তদন্তে বলিউডের সাথে ড্রাগ মাফিয়াদের যোগসূত্র মেলে। তার পরই ড্রাগ মামলায় নাম জড়ায় দীপিকা পাডুকোন, সারা আলি খান, শ্রদ্ধা কাপুর ও রকুল প্রীতের মতো প্রথমসারির অভিনেত্রীদের। ইতিমধ্যে তাদের জিজ্ঞেসাবাদও করেন নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর আধিকারিকরা। শোনা যাচ্ছে, এখনোও বেশ কয়েকজন তারকার কাছে যেতে পারে NCB-এত সমন। সূত্রের খবর, ড্রাগ মামলায় ক্লিনচিট পেতে চলেছেন দীপিকা-শ্রদ্ধারা।



