নজরবন্দি ব্যুরোঃ জয়সলমেরের সূর্যগড় প্যালেসে চার হাত এক হল সিদ্ধার্থ মালহোত্রা আর কিয়ারা আডবাণীর। মিডিয়ার সামনে এখনও পোজ দেননি নবদম্পতি। তবে সোশ্যাল মিডিয়ায় এই ছবিগুলি শেয়ার করেছেন।
আরও পড়ুনঃ পাঠান বয়কট গ্যাং কে এবার তুলোধোনা প্রকাশ রাজের, কী বললেন অভিনেতা?
ভালবাসার মানুষকে পাওয়া শুধু বাকি ছিল আর সেটিও সেরে নিলেন ৭ ফেব্রুয়ারি। স্থান জয়সলমেরের সূর্যগড় দুর্গ।

পড়ন্ত সূর্যের গলন্ত আভায় ঝলমল করছে প্রাসাদ হোটেল। সাদা ঘোড়ায় চেপে সির্ধার্থ এলেন। সাতপাকে বেঁধে নিজের করে বরাবরের জন্য আপন করে নিলেন তাঁর প্রিয়াকে।

হালকা গোলাপি রঙের লেহেঙ্গা পরে বধূবেশ ধারণ করেছিলেন কিয়ারা। সিদ্ধার্থের পরনে ছিল ক্রিম রঙের শেরওয়ানি।

সূর্যগড় প্যালেসে চার হাত এক হল সিদ্ধার্থ আর কিয়ারার, দেখুন তারই কিছু ছবি

একে অন্যকে নমস্কার জানিয়ে নতুন জীবন শুরু করেছেন সিড-কিয়ারা। আর নতুন এই পথে একসঙ্গে চলার জন্য সকলের আশীর্বাদ চেয়েছেন নবদম্পতি।




