নজরবন্দি ব্যুরোঃ রাজ্যপাল প্রয়োগ করুন ক্ষমতা, পুলিশ নিয়ন্ত্রণে বাংলায় নিরাপত্তা কমিশন তৈরির আর্জি শুভেন্দুর। গতকালের জরুরি বিষয়ে আলোচনা করতে গিয়ে একাধিক বিষয়ে আলোচনার পাশাপাশি এই ইস্যুতেই জোর দিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
আরও পড়ুনঃ মুখে কুলুপ বাকিদের! অগত্যা জরুরি আলোচনায় রাজ্যপালের কাছে গেলেন শুভেন্দু
এর আগেও গেরুয়া শিবিরের নেতারা বারবার অভিযোগ করেছেন রাজ্যের পুলিশ চলে মুখ্যমন্ত্রীর কথায়। এবার সেই পুলিশকেই রাজনৈতিক প্রভাব মুক্ত করার জন্য রাজ্যস্তরে কমিশন গঠনের দাবি জানালেন গেরুয়া শিবিরের বিধায়ক শুভেন্দু আধিকারী। গতকাল দীর্ঘ সময়ের বৈঠকে তিনি রাজ্যপালকে জানিয়েছেন বাংলায় এই মুহুর্তে তালিবান শাসন চলছে। পরিস্থিতির দিকে দিকপাত করতে বলেছেন রাজ্যপালকে।
রাজ্যপাল প্রয়োগ করুন ক্ষমতা, পুলিশ নিয়ন্ত্রণে বাংলায় নিরাপত্তা কমিশন তৈরির আর্জি শুভেন্দুর। শুভেন্দু আরও জানিয়েছেন ওই রায়ে রাজ্যের বিরোধী দলনেতাকে কমিশনে অন্তর্ভুক্ত করার কথা বলা হয়েছে, অথচ এখনো পর্যন্ত রাজ্যের বিরোধী দলনেতা হিসেবে তাঁকে সেই কমিশনে যোগ দেওয়ার প্রস্তাবও আসেনি। তাঁকে যেন ওই কমিশনের অন্তর্ভুক্ত করা হয় সে বিষয়েও রাজ্যপালের কাছে জানান তিনি। সঙ্গে রাজ্যপালের ক্ষমতার কথা স্মরন করিয়ে দিয়ে সংবিধানের ১৫৪ ধারায় উল্লিখিত ক্ষমতা প্রয়োগ করে এ বিষয়ে সক্রিয় হওয়ার আর্জি জানিয়ে এসেছেন শুভেন্দু।
সদ্য প্রকাশিত
বাংলার ২৫২টি মাদ্রাসাকে বন্ধের নির্দেশ, ১০০টিকে শোকজ রাজ্য সরকারের
উলটপুরাণ! পদ্মাতে নেই ইলিশ, ভারত থেকে শয়ে শয়ে টন ইলিশ আমদানি করছে বাংলাদেশ



