তৃণমূলে থাকছেন না শুভেন্দু, মন খারাপ কল্যাণের!

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ তৃণমূলে থাকছেন না শুভেন্দু, মন খারাপ কল্যাণের! কাটল না জট। দলে একসঙ্গে কাজ করা সম্ভব নয় বলে সাফ জানিয়ে দিলেন তৃণমূল নেতা শুভেন্দু আধিকারি । আর তারপরেই শুরু হল ফের রাজনৈতিক তরজা । শুভেন্দুর হোয়াটঅ্যাপ মেসেজ নিয়ে আবারও শুরু হল জল্পনা ।

আরও পড়ুনঃছাড়পত্র পেল করোনা ভ্যাকসিন, আগামী সপ্তাহ থেকেই টিকাকরণ ব্রিটেনে।

আর তারপরেই শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, “শুনে সত্যিই মনটা খারাপ হয়ে গেলো”। মঙ্গলবার শুভেন্দু সঙ্গে বৈঠকের পর সৌগত দাবি করেন, সৌহার্য্যপূর্ন বৈঠক হয়েছে। শুভেন্দু তৃণমূল ছাড়ছেন না।

আর তরপরই কল্যাণ বলেন, ” আগের কথায় আর পোস্টমর্টেম নাই বা করলেন।সবকিছু যদি ভালোয় ভালোয় মিটে যায় তাহলে তো সবই ভালো। শুভেন্দু আমার ছোটো ভাইএর মতো। আমাদের উদ্দেশ্য সাম্প্রদায়িক শক্তিকে পরাস্ত করা। নিজেদের ঐক্যবদ্ধ রাখা।” কিন্তু হঠাৎই মঙ্গলবারের তুলনায় বুধবার দুপুরের পর থেকেই রাজনৈতিক পরিবেশ অনেকটাই আলাদা।

তৃণমূলে থাকছেন না শুভেন্দু, মন খারাপ কল্যাণের! তিনি এদিন বলেন, “গতরাতে সৌগতদার কথা শুনে এতটাই আনন্দ পেয়ে যে রাত দেড়টা পর্যন্ত ছেলের সঙ্গে আড্ডা মেরেছি। খুব আনন্দ হচ্ছিল। তৃণমূল তো একটা পরিবারের মতোই৷ কিন্তু আজ শুনছি আপনাদের মুখে টেক্সট মেসেজের কথা। খারাপ লাগছে”। তাঁর এই বক্তব্যে অনেকেই মনে করোছেন, শুভেন্দুর সঙ্গে ব্যক্তিগত বৈরিতা চান না তিনি।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর