নজরবন্দি ব্যুরোঃ রাজ্যের অন্যতম সুপার স্পেশালিটি হাসপাতাল এসএসকেএম-এ শনিবার সাতসকালে গুলি চলল। মুহূর্তে শোরগোল পড়ে যায় হাসপাতাল চত্বরজুড়ে। হাসপাতালে কর্মরত কলকাতা পুলিশের এক সাব ইন্সপেক্টারের সার্ভিস রিভলবার থেকে গুলি চলে বলে জানা গিয়েছে। রক্তাক্ত সাব ইন্সপেক্টর এল কে চৌধুরী হাসপাতালের ট্রমা কেয়ারে আপাতত চিকিত্সাধীন।
আরও পড়ুনঃ আইপিএল এর আকাশে আশঙ্কার কালো মেঘ, ৮ জন গ্রাউন্ডসম্যান করোনা আক্রান্ত


হাসপাতাল সূত্রে খবর, এদিন সকালে এসএসকেএমে ডিউটি ছিল SCO-এর এক সাব ইন্সপেক্টরের। তিনি সকালে হাসপাতালে পৌঁছে ট্রমা কেয়ার সেন্টারের সামনে গাড়ি রেখে ভিতরে যান। তাঁর সঙ্গে সার্ভিস রিভলবার ছিল। এরপরই আচমকা বন্দুকের গুলির শব্দ শোনা যায়।
হাসপাতালে কর্তব্যরত অন্যরা গুলির শব্দ শুনে সেখানে ছুটে গিয়ে দেখেন, ওই পুলিশ অফিসার রক্তাক্ত হয়ে পড়ে রয়েছেন। সঙ্গে সঙ্গে তাঁকে উদ্ধার করে ক্রিটিক্য়াল কেয়ার ইউনিটে ভরতি করিয়ে শুরু হয় চিকিৎসা। গুলিন চলার কারণ এখনো জানা যায়নি।







