আইপিএল এর আকাশে আশঙ্কার কালো মেঘ, ৮ জন গ্রাউন্ডসম্যান করোনা আক্রান্ত

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ এবার করোনা ভাইরাসের থাবা পড়ল আইপিএল এর উপর। মুম্বাই থেকে এল খারাপ খবর। ২০২১ এর আইপিএল শুরু হচ্ছে করোনা আবহেই। এই টুর্নামেন্টের সব খেলে হবে দেশের ৬ শহরে, সে গুলি হচ্ছে আহমেদাবাদ, বেঙ্গালুরু, চেন্নাই, দিল্লি, মুম্বই আর কলকাতা। লিগ স্টেজের পর্বের ৫৬ ম্যাচের ৪০ টি চেন্নাই, মুম্বই, কলকাতা, বেঙ্গালুরুতে খেলা হবে।

আরও পড়ুনঃ “বন্ধ হবে বালি ও কয়লা মাফিয়া রাজ, আপনারা শুধু দিদিকে বদলান”, আলিপুরদুয়ার থেকে বললেন শাহ

বাকি ১৬ ম্যাচের ৮ টি দিল্লি ও ৮ টি আহমেদাবাদে খেলা হবে। প্লে অফ আর ফাইনালও আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে খেলা হবে। এর এর মধ্যেই বোর্ডের চিন্তা বাড়িয়ে খবর এলো ওয়াংখেড়ে স্টেডিয়ামের ৮ জন গ্রাউন্ডসম্যান করোনা ভাইরাসে সংক্রমিত হয়েছেন। গত সপ্তাহে ঐ স্টেডিয়ামের ১৯ জন গ্রাউন্ডস্টাফের আরটিপিসিআর টেস্ট করানো হয়েছিল। 

তাঁদের মধ্যে ৮ জনের রিপোর্ট পজেটিভে আসে যা নিয়ে চিন্তাই আইপিএল কমিটি। আর এই ঘটনার পর সবার মনে প্রশ্ন তাহলে মুম্বাই এ খেলা হবে তো? বা ফের না আইপিএল অন্য কোথাও সরিয়ে নিয়ে যেতে হয়। এই আশঙ্কাই এখন বেশ চাপে স্পন্সর থেকে উদ্যোক্তারা সবাই।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত