“বন্ধ হবে বালি ও কয়লা মাফিয়া রাজ, আপনারা শুধু দিদিকে বদলান”, আলিপুরদুয়ার থেকে বললেন শাহ

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: বাংলায় ক্ষমতায় এলে কোল মাফিয়াদের জেলে পাঠানো হবে, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শুক্রবার উত্তরবঙ্গের আলিপুরদুয়ারের কালচিনির জনসভা থেকে রাজ্য সরকারের বিরুদ্ধে উত্তরবঙ্গ বঞ্চনার অভিযোগ তোলেন তিনি। এদিন কোচবিহারের শীতলকুচিতে সভা করে আলিপুরদুয়ারের কালচিনিতে আসেন স্বরাষ্ট্রমন্ত্রী। বিজেপি প্রার্থীদের ভোট দিয়ে বিজয়ী করার আহ্বান জানান।

আরও পড়ুনঃ প্রচুর আগ্নেয়াস্ত্র সহ বোমা উদ্ধার বজবজে, গ্রেফতার বিজেপি-র মণ্ডল সভাপতি

এর পরই মমতার সরকারে বিরুদ্ধে তোপ দেগে তিনি বলেন, ‘‘কলকাতা থেকে উত্তরবঙ্গের দূরত্ব ৭০০ কিলোমিটার। কিন্তু দিদির ধারণা, এই দূরত্ব যেন ৭ হাজার কিলোমিটার।’’ উত্তরবঙ্গ উন্নয়ন নিয়ে একাধিক প্রতিশ্রুতি দেন অমিত শাহ। শাহ বলেন, ‘‘ভোটের ফল প্রকাশের পর চা-শ্রমিকদের দৈনিক মজুরি বৃদ্ধি করা হবে। অর্থাৎ ২১০ টাকা দিন মজুরি বাড়িয়ে ৩৫০ টাকা করা হবে। এবং চা-বাগানে শ্রমিকদের, জমির পাট্টা বিলি করা হবে। তৈরি হবে স্কুল, এমইস, হাসপাতাল। এছাড়াও পাহাড়ে নেপালি ভাষার অ্যাকাডেমি তৈরি করা হবে।’’ এদিনের সভা থেকে ‘খেলা হবে’ শ্লোগান নিয়েও তৃণমূলের বিরুদ্ধে সরব হন অমিত শাহ। তিনি বলেন, ‘‘দিদির বিদায় নিশ্চিত।

খেলা হবে বলে ভয় দেখাতে চাইছে তৃণমূল। ভয় পাবেন না। নন্দীগ্রামের ভোটে দিদি হেরে গিয়েছেন। বাংলায় আর গুন্ডারাজ চলবে না।’’ রাজ্যে বালি ও কয়লার চোরা বাজারি প্রসঙ্গে তিনি বলেন, ‘‘২ তারিখের পর বালি মাফিয়া, কয়লা মাফিয়াদের রাজত্ব বন্ধ করব। সবাইকে জেলে পাঠাবার ব্যাবস্থা করব। শুধু আপনারা দিদিকে বদলান। আত্মীয়দের ফোন করে বলুন, ভোট দিতে আসতে।’’ এদিন স্বরাষ্ট্রমন্ত্রী সভায় তৃণমূলের এক জেলা নেতৃত্ব মোহন শর্মা। তিনি আলিপুরদুয়ার জেলা পরিষদের মেন্টর ছিলেন। এর পাশাপাশি একাধিক পদের দ্বায়িত্বেও ছিলেন মোহন।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন