প্রচুর আগ্নেয়াস্ত্র সহ বোমা উদ্ধার বজবজে, গ্রেফতার বিজেপি-র মণ্ডল সভাপতি

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: ফের উদ্ধার তাজা বোমা। রাজ্যে নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হওয়ার পর থেকে বিভিন্ন জায়গায় থেকে উদ্ধার হচ্ছে আগ্নেয়াস্ত্র, তাজা বোমা। এবার আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার বিজেপির বুথ সভাপতি বিশ্বজিৎ পোললে। প্রশ্ন উঠছে ধৃত ব্যক্তির কাছে এতো আগ্নেয়াস্ত্র কোথা থেকে এলো? এবং কোন উদ্দেশ্যে এইগুলি মজুত করা হয়েছিল?

আরও পড়ুনঃ ২৬ দিনে ৬০ সভা-রোড শো, নির্বাচনী প্রচারে অভিষেকই তৃনমূলের তুরুপের তাস।

অভিযুক্ত ব্যাক্তি জিজ্ঞেসাবাদ পুলিশকে জানায়, আসন্ন নির্বাচনে তন্ত্রাসের পরিবেশ তৈরি করার জন্যই সে এইগুলি মজুত করেছে সে। নিজের বাড়ির সামনে একটি বোম ফাটিয়ে ছিল বলে জানায় বিশ্বজিৎ। আর কোথায় কত বোমা রাখা আছে সে বিষয়ে পুলিশকে জানায় ধৃত। সূত্রের খবর, তাকে সঙ্গে নিয়েই বুইতা দাসপাড়া সংলগ্ন পুরাতন তারা মা মন্দিরের পেছনের জঙ্গল থেকে দু ব্যাগ ভর্তি প্রায় ২১ টি তাজা বোমা উদ্ধার করে বজবজ থানার পুলিশ। ঘটনাস্থলেই বোম্ব স্কোয়াড এবং ফায়ার-ব্রিগেডের সাহায্যে বোমগুলি নিষ্ক্রিয় করে দেওয়া হয়।

আজই আলিপুর আদালতে পাঠানো হয় বিশ্বজিৎকে। উল্লেখ্য, বিশ্বজিৎ পোললে বজবজের বুইতা অঞ্চলের ৪ নম্বর মণ্ডলের বুথ সভাপতি। বিজেপির অভিযোগ, ভোটের আগে তাদের দলকে বদনাম করার উদ্দেশ্যেই মিথ্যা মামলায় ফাসান হচ্ছে বিজেপি কর্মীদের। মিথ্যা কেস দিচ্ছে পুলিশ। এই প্রসঙ্গে তৃণমূলের তরফে বলা হয়, বিশ্বজিৎ পোললে নিজে পুলিশকে সমস্ত তথ্য দিয়েছে।

এবং বোমা উদ্ধারে সাহায্য করেছে। এই গোটা ঘটনার ভিডিয়োগ্রাফিও করা হয়েছে বলে জানা গিয়েছে। শাসক দলের দাবি, ভোটে সন্ত্রাস ছড়ানোর উদ্দেশ্যেই এই বোমা ও অস্ত্র মজুত রেখেছিল বিজেপি কর্মী।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর