নজরবন্দি ব্যুরো: আমেরিকাকে আবারও টার্গেট তালিবানের। এবার মার্কিন সাংবাদিক ও চলচ্চিত্রকার আইভর শিয়ারারকে আটকের অভিযোগ উঠেছে। শনিবারই নিউইয়র্কের একটি সংবাদমাধ্যমের উপরে নজরদারি সংস্থার তরফে দাবি করা হয় যে, আমেরিকান সাংবাদিক তথা চিত্রপরিচালক আইভর শিয়ারার ও আফগান প্রযোজক ফইজ়ুল্লা ফইজ়বাকসকে আটকে রাখা হয়েছে আরও একাধিক সাংবাদিকদের সঙ্গে।
আরও পড়ুন:‘আত্মসম্মান জলাঞ্জলি দিতে রাজি নই’, কংগ্রেসের সমস্ত পদ থেকে ইস্তফা আনন্দ শর্মার


দ্রুত যাতে মার্কিন চিত্রপরিচালক ও আফগান প্রযেজককে মুক্তি দেওয়া হয়, তার আবেদন জানানো হয়েছে। গত ১৭ আগস্ট কাবুলের শেরপুরে শুটিং করছিলেন দুই ব্যক্তি। উল্লেখ্য, এখানেই মার্কিন ড্রোন হামলায় মারা যায় আল কায়দার শীর্ষনেতা জওয়াহিরি। ওই এলাকায় অনেক নিরাপত্তারক্ষী মোতায়েন ছিল। তারা তাঁদের ওয়ার্ক পারমিট, আইডি কার্ড, পাসপোর্ট ও অন্যান্য নথি যাচাই করে দেখে।

তারপর তাঁদের ঘণ্টা দুয়েক আটকে রাখে তারা। সেই সময় তাঁদের ‘মার্কিন চর’ বলে উল্লেখ করছিল ওই রক্ষীরা। কমিটি টু প্রজেক্ট জার্নালিস্ট নামের সংগঠনের তথ্য অনুযায়ী, মার্কিন পরিচালক গত ১৭ আগস্ট কাবুলের ১০ নম্বর জেলার শেরপুর এলাকায় একটি সিনেমার শুটিং করছিলেন। তার সঙ্গে ছিলেন একজন আফগান প্রযোজক। সেখানে হঠাৎ হাজির হন তালেবান সরকারের প্রতিনিধিরা। তারা দুজনের চোখ বেঁধে গোপন স্থানে নিয়ে যায়।
শুটিং করতে গিয়ে বিপত্তি, তালিবানের হাতে আটক মার্কিন চলচ্চিত্রকার



মার্কিন নজরদারি সংস্থাটির তরফে বলা হয়েছে, “আফগানিস্তানে সাংবাদিক ও সংবাদমাধ্যমের কর্মীদের আটক করার ঘটনা বেড়েই চলেছে। মার্কিন চিত্রপরিচালক আইভর শিয়ারার ও তাঁর আফগান প্রযোজক বন্ধুকেও আটক করেছে তালিব শাসকরা। আফগানিস্তানে সংবাদমাধ্যমের স্বাধীনতা ক্ষুণ্ণ হওয়ার প্রমাণই মিলছে এতে। তালিবান আধিকারিকদের মার্কিন পরিচালক ও তাঁর বন্ধুকে এখনই ছেড়ে দিতে হবে।”







