মমতার হাতে কাটল জট, ফের টলিপাড়া লাইট-ক্যামেরা-অ্যাকশন শব্দে সরগরম

Tollywood: মুখ্যমন্ত্রীর হস্তখেপেই কাটল টলিউডের জট

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নবান্নে বৈঠকের পরেই কাটল জট। টেকনিসিয়ান্স স্টুডিওয় পরিচালক-কলাকুশলীদের বৈঠকে সিদ্ধান্ত এবং মুখ্যমন্ত্রীর বার্তার পরেই জট কাটল স্টুডিও পাড়ায়। নবান্নের বৈঠকের পরেই ফের টেকনিসিয়ান্স স্টুডিওয় পরিচালকরা। ‘কোনও পরিচালককে ব্যান করার এক্তিয়ার নেই ফেডারেশনের’। ‘৬-৭দিন পরে পরিচালক হিসেবেই শ্যুটিং শুরু করবেন রাহুল মুখোপাধ্যায়’। এক কথায় ফের পুরনো ছন্দে ফিরল টলিউড।

সকাল থেকেই স্টুডিও পাড়ার নানা ফ্লোর জুড়ে শুরু হল সিরিয়াল, ওটিটির শুটিং। মঙ্গলবার সন্ধে নাগাদ স্টুডিওপাড়ায় সংবাদমাধ্যমকে দেব জানালেন, “এরপর থেকে ইন্ডাস্ট্রিতে কাউকে নিষিদ্ধ ঘোষণা করা যাবে না, এমনটাই জানিয়ে দিয়েছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়”। তবে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, “কেউ কোনও ভুল করলে তাঁকে ক্ষতিপূরণ দিতে হবে”। গৌতম ঘোষ বলেন, ‘‘আমরা কৃতজ্ঞ মুখ্যমন্ত্রীর কাছে। তিনি আমাদের সময় দিয়েছেন এবং আমাদের সমস্যা শুনেছেন। সমাধানের পথও বলে দিয়েছেন।’’

জানা গিয়েছে, পরিচালকদের আগের দাবি মেনে একটি বিশেষ কমিটি গঠন করা হবে। নতুন কমিটিতে থাকবেন গৌতম ঘোষ, মন্ত্রী অরূপ বিশ্বাস, ইন্দ্রনীল সেন, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং দেব। সেখানে ফেডারেশনের সমস্ত নিয়মনীতি নতুন করে পর্যালোচনা এবং সংস্কার করা হবে। টলিপাড়ার জট কাটতেই স্বাভাবিকভাবেই স্টুডিওপাড়ায় খুশির হাওয়া। কাজ শুরু করতে পেরে প্রযোজক, পরিচালক, অভিনেতা ও কলাকুশলীরা সবাই খুশি।

উল্লেখ্য, পরিচালক রাহুল মুখোপাধ্যায়ের বিরুদ্ধে নিয়মবিরুদ্ধ কাজের অভিযোগ ওঠে। সেই থেকেই শুরু বিতর্ক। গত শুক্রবার খবর মেলে তাঁর উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে ডিরেক্টরস গিল্ড। কিন্তু শেষরক্ষা হয়নি। ডিরেক্টরস গিল্ড অব্যাহতি দিলেও রাহুলকে ছাড়পত্র দেয়নি ফেডারেশন। এরপর ফেডারেশনের সিদ্ধান্তে নড়ে চড়ে বসে টলিউডের পরিচালকদের একাংশ। বন্ধ হয়ে যায় শুটিং।এরপর মুখ্যমন্ত্রীর সাথে বৈঠকে কাটে সব জট।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News এবং Google Discover-এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

Arka Sana

Arka Sana

Founder & Editor, Najarbandi
16+ Years Experience • Political Reporting • Investigative Journalism • Digital Publishing

অর্ক সানা একজন সাংবাদিক, সম্পাদক, মিডিয়া উদ্যোক্তা ও রাজনৈতিক বিশ্লেষক। অপরাধ সাংবাদিকতা, রাজনৈতিক রিপোর্টিং, অনুসন্ধানী সাংবাদিকতা এবং ডিজিটাল নিউজ প্রকাশনায় তাঁর ১৬ বছরেরও বেশি অভিজ্ঞতা রয়েছে। তিনি নজরবন্দি-র প্রতিষ্ঠাতা ও সম্পাদক।

View Full Author Profile →

বিজ্ঞাপন

আরও খবর