Solanki: রাহুলদার সঙ্গে কাজ করবনা! ‘কেয়ার অফ চৌধুরী বাড়ি’র কাজ করতে গিয়ে হেনস্থার সম্মুখীন শোলাঙ্কি!

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ টলিউডে প্রায় এক দশকেরও বেশি সময় কাটিয়ে ফেলেছেন অভিনেত্রী। তবে এতো বছর কাজের পর এই প্রথম এরকম দুর্ঘটনার স্বীকার হল অভিনেত্রী। শোলাঙ্কি রায় নিজের ইচ্ছেতে টলিউডে প্রবেশ করেননি। তবে টলিউডে পা রাখার পর থেকে প্রায় ভালোবেশে দশ বছর কাটিয়ে ফেলেছেন।

আরও পড়ুনঃ ‘অ্যানিমাল’ ছবির মুক্তির ডেট পিছিয়ে যাচ্ছে! এই খবর কি সত্যি?

সম্প্রতি ‘গাঁটছ়ড়া’ সিরিয়ালে খড়ি চরিত্রটি শেষ হল। প্রায় অনেক দিন এই ধারাবাহিকে খড়ি চরিত্রে শোলাঙ্কিকে দেখতে পেয়েছে দর্শকেরা। এই সিরিয়ালে কাজ করার পর রাহুল মুখোপাধ্যায় পরিচালিত একটি নতুন সিরিজে তার কাজ করার কথা ছিল। কিন্তু হটাত করেই শোনা গেল তিনি নাকি প্রথমে এই সিরিজের জন্য হ্যাঁ বললেও পরে তা থেকে সরে গেছেন।

রাহুলদার সঙ্গে কাজ করবনা! কি এমন ঘটল? 
রাহুলদার সঙ্গে কাজ করবনা! কি এমন ঘটল? 

তবে সেই মুহূর্তে কোন কারণ সামনে আসেনি। তবে এবার মুখ খুললেন অভিনেত্রী। ‘কেয়ার অফ চৌধুরী বাড়ি’ তে কাজ করার কথা ছিল তার। শোনা গেল পরিচালকের সাথে নাকি ঝামেলার জেরে এমনটা সিদ্ধান্ত নিয়েছেন তিনি। তবে কি এমন ঘটেছে! অভিনেত্রী জানায় তিনি এতো বছর ধরে কাজ করছেন কিন্তু এরম ঘটনা কখনও তার সাথে ঘটেনি।

রাহুলদার সঙ্গে কাজ করবনা! কি এমন ঘটল?

রাহুলদার সঙ্গে কাজ করবনা! কি এমন ঘটল? 

সিরিজের পরিচালকের সাথে তার প্রথমে যেই পারিশ্রমিকে কথা হয়েছিল পরে যখন অভিনেত্রী চুক্তি সাইন করতে যায় তখন দেখতে পায় তাতে একেবারেই অন্য পারিশ্রমিক তাতে লেখা রয়েছে। এছাড়াও আরও একটি কারণের কথা জানান অভিনেত্রী সেটা হল পরিচালকের রাহুলের তার সহকর্মীর সাথে অত্যাধিক বাজে ব্যাবহার। যার কারণেই অভিনেত্রী শোলাঙ্কি এই সিরিজ থেকে সরে এসেছেন। এবার সেই চরিত্রে শোলাঙ্কির পরিবর্তে পরিচালক বেঁচে নিয়েছেন ছোটপর্দার ‘মন ফাগুন’ ধারাবাহিকের সৃজলা গুহকে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর