পার্ক স্ট্রিটের হোটেল কাণ্ডে চাঞ্চল্যকর তথ্য পুলিশের হাতে

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ পার্ক স্ট্রিটের হোটেল কাণ্ডে চাঞ্চল্যকর তথ্য পুলিশের হাতে। করোনা কালে ধীরে ধীরে সব কিছু খুললেও তা হচ্ছে নির্দিষ্ট নিয়ম মেনে। নির্দিষ্ট সময়ে। কিন্তু সেই নিয়মের পরোয়া না করেই গত সপ্তাহের শেষে পার্ক হোটেলে কোভিড বিধি উপেক্ষা করেই চলেছিল রাতভর পার্টি।

সেখান থেকে গ্রেফতার হয়েছিলেন ৩৭ জন। এবার সেই ঘটনার তদন্তএ নেমে এবার হোটেলের জেনারেল ম্যানেজারকে তলব করল লালবাজার। একইসঙ্গে ওই হোটেলের ফ্লোর ম্যানেজার, ফুড অ্যান্ড বেভারেজ ম্যানেজার এবং সে দিনের পার্টির ডিজে-সহ আরও ন’জনকে ডেকে পাঠানো হয়।

আরও পড়ুনঃ হৃদরোগ থেকে বাঁচতে প্রত্যহ পান করুন কফি

আর হোটেল বুকিং সংক্রান্ত কাগজপত্র দেখে উঠে এল এক চাঞ্চল্যকর তথ্য। পুলিশ সুত্রে খবর একটি সংস্থা ওই হোটেলে মহিলাদের নামে ঘর বুক করত। বিদেশিনীদের নামেও বেশ কয়েক বার ঘর বুক করা হয়েছিল তার পর সে সব ঘরে চলত পার্টি।

পার্ক স্ট্রিটের হোটেল কাণ্ডে চাঞ্চল্যকর তথ্য পুলিশের হাতে

বক্স বাজানো ছাড়াও চলত মদ্যপান, মাদক সেবনও। পার্টির আড়ালে হোটেলে অন্য কিছু চলত কি না সে বিষয়টিও খতিয়ে দেখছে পুলিশ।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন