নজরবন্দি ব্যুরোঃ মেলবোর্নের ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে ৫ উইকেটে হেরে বাবরদের খালি হাতেই ফিরতে হচ্ছে। কিন্তু এবার অবশ্য প্রাক্তনদের সমালোচনার তিরে বিদ্ধ হতে হচ্ছে না পাক টিমকে। কারন তাঁর মনে করছেন যথেষ্ট লড়াই করে ইংল্যান্ডের কাছে হার মেনেছে বাবররা।
আরও পড়ুনঃ এবার বিশ্বকাপ জিতবে ব্রাজিল, শুভেচ্ছা জানিয়ে সোশ্যাল মিডিয়াতে পোস্ট পেলের


আর এবার সে দেশের প্রাক্তনরা বর্তমান টিমকে বলছেন ভাল খেলেছ। আগামীতে আর ভাল হবে। যেমন প্রাক্তন বোলার শোয়েব আখতার পাকিস্তান দলকে মাথা উঁচিয়ে রাখতে বলেছেন। ২০২৩ সালে ভারতে অনুষ্ঠিত হতে যাওয়া ওয়ানডে বিশ্বকাপ জিতবে পাকিস্তান—সে ভবিষ্যদ্বাণীও করেছেন।

নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে এক ভিডিও বার্তায় তিনি বলেছেন, ‘পাকিস্তান দল দারুণ খেলেছে। দলটা ফাইনালে জায়গা করে নিয়েছে। আমাদের বোলিং পুরো বিশ্বকাপেই ভাল করেছে। এবার ব্যর্থ হলেও আগামী বছর ভারতের মাটিতে পাকিস্তান ওয়ানডে বিশ্বকাপ জিতবে ‘। তাঁর কথা,



২৩ এ ভারতের মাটি থেকে বিশ্বকাপ জিতবে পাকিস্তান! এখুনি জানিয়ে দিলেন শোয়েব

‘আমি পাকিস্তান দলের পাশে আছি। কোনো চিন্তা নেই। দল হেরেছে, কষ্ট পেয়েছি, হতাশ হয়েছি। কিন্তু জাতীয় দলের সঙ্গে আছি। আমরা ভারতের মাটিতে বিশ্বকাপ জিতব। দেখিয়ে দেব পাকিস্তান লড়তে জানে’।








