MP Election: আর কোনও শহর ভোপাল হয়ে উঠবে না, মধ্যপ্রদেশে জিতেই বার্তা দিলেন শিবরাজ

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: চার রাজ্যের মধ্যে মধ্যপ্রদেশ, রাজস্থান, ছত্তীসগঢ়ে কার্যত কংগ্রেস-বিজেপির মুখোমুখি লড়াই। তার মধ্যে মধ্যপ্রদেশ এবং রাজস্থানে শুরু থেকেই এগিয়ে ছিল বিজেপি। ছত্তীসগঢ়ে বিজেপি এবং কংগ্রেসের মধ্যে এক সময় জোর টক্কর চললেও ক্রমে ব্যবধান বাড়িয়ে নিয়েছে বিজেপি।

আরও পড়ুন: মধ্যপ্রদেশ-রাজস্থানে গেরুয়া ঝড়, টানটান লড়াই ছত্তিশগড়েও। তেলেঙ্গানায় এগিয়ে কংগ্রেস 

অন্য দিকে, তেলঙ্গানায় শাসকদল বিআরএসকে পিছনে ফেলে কংগ্রেস এগিয়ে গিয়েছে। তিন রাজ্যে পালাবাদল। মধ্যপ্রদেশে সরকার গঠনের জন্য দরকার ১১৬টি আসন। সেখানে বিধানসভায় মোট আসনের সংখ্যা ২৩০। কংগ্রেসকে পর্যুদস্ত করে বিজেপি পেয়েছে ১৬২ টি আসন। কং পেয়েছে ৬৫ টি আসন ও অন্যরা ১ টি আসন।

আর কোনও শহর ভোপাল হয়ে উঠবে না, মধ্যপ্রদেশে জিতেই বার্তা দিলেন শিবরাজ
আর কোনও শহর ভোপাল হয়ে উঠবে না, মধ্যপ্রদেশে জিতেই বার্তা দিলেন শিবরাজ

আর জয় পাবার পরেই বার্তা দিলেন শিবরাজ সিং চৌহান। যা নিয়ে আলোচনা তুঙ্গে। তিনি বলেন, ‘আজও ১৯৮৪ সালের ২ আর ৩ ডিসেম্বরের ঘটনা মনে পড়লে আমরা কেঁপে উঠি। গ্যাস দুর্ঘটনায় হাজার হাজার ভাইবোনকে হারিয়েছি। প্রাণ বাঁচাতে রাস্তায় পাগলের মতো ছুটছিলেন মানুষ। দৌড়তে গিয়ে পড়ে যাচ্ছিলেন। ভোপালের ওই ভয়ানক দৃশ্য ভোলার নয়। সকলকে আমার প্রণাম, শ্রদ্ধা জানাই।

আর কোনও শহর ভোপাল হয়ে উঠবে না, মধ্যপ্রদেশে জিতেই বার্তা দিলেন শিবরাজ

5 3

আমাদের সংকল্প, আর কোনও শহর ভোপাল হয়ে উঠবে না। এমন গ্যাস দুর্ঘটনা সারা পৃথিবীতে আর যেন কখনও না হয়। প্রকৃতি নিয়ে আমরা এমনভাবে আর কখনও খেলব না। তার জন্য উন্নয়ন আর প্রকৃতির মধ্যে ভারসাম্য রাখতে হবে। উন্নয়ন যেন প্রাণঘাতী না হয়ে ওঠে। এই পৃথিবী সকলের জন্য। আগামী প্রজন্মের জন্য এই পৃথিবীকে আমরা সুন্দর করে তুলব।’

6 2

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন