গুম ও খুনের অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে, বাংলাদেশে মুজিব কন্যার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ১২ জন ঘনিষ্ঠ সহযোগীর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের গ্রেপ্তারি পরোয়ানা জারি। ১২ ফেব্রুয়ারির মধ্যে হাজিরার নির্দেশ।

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

বাংলাদেশে রাজনৈতিক পালাবদলের পর একের পর এক মামলার মুখে পড়ছেন প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবার গুম ও খুনের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল হাসিনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। তাঁর সঙ্গে অভিযুক্ত হয়েছেন ১২ জন ঘনিষ্ঠ সহযোগী, যাঁদের মধ্যে রয়েছেন প্রতিরক্ষা উপদেষ্টা মেজর জেনারেল তারিক আহমেদ সিদ্দিকি এবং প্রাক্তন পুলিশ প্রধান বেনজির আহমেদ।

ইউনুস সরকারের ক্ষমতায় আসার পর আওয়ামি লিগ নেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে একাধিক অভিযোগ ওঠে। সমালোচকদের ‘আয়নাঘর’ নামে কুখ্যাত এক কেন্দ্রে আটকে রেখে শারীরিক এবং মানসিক নির্যাতনের অভিযোগ করা হয়। অনেকেই সেখানে নিখোঁজ হয়ে যান বলে অভিযোগ।

সোমবার ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মহম্মদ তাজুল ইসলাম গুম এবং খুনের ঘটনায় হাসিনা এবং ১২ জনের বিরুদ্ধে মামলা করেন। এরপর বিচারপতি মহম্মদ গোলাম মর্তুজা মজুমদার গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

১. সমালোচকদের বন্দি করে ‘আয়নাঘরে’ অত্যাচার এবং মগজধোলাই।
২. বহু সমালোচক আয়নাঘর থেকে আর জীবিত ফিরে আসেননি।
৩. মানবাধিকার লঙ্ঘন এবং রাজনৈতিক বিরোধীদের ওপর দমননীতি প্রয়োগ।

শেখ হাসিনা ছাড়াও অভিযুক্তদের তালিকায় আছেন, প্রতিরক্ষা উপদেষ্টা মেজর জেনারেল তারিক আহমেদ সিদ্দিকি। প্রাক্তন পুলিশ প্রধান বেনজির আহমেদ। আগামী ১২ ফেব্রুয়ারির মধ্যে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগে, গণহত্যার অভিযোগে হাসিনা-সহ ৪৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছিল। রাজনৈতিক বিরোধীদের দমন এবং মানবাধিকার লঙ্ঘনের জন্য বারবার আন্তর্জাতিক মহলের নজরে পড়েছেন আওয়ামি লিগ নেত্রী।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News এবং Google Discover-এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

Arka Sana

Arka Sana

Founder & Editor, Najarbandi
16+ Years Experience • Political Reporting • Investigative Journalism • Digital Publishing

অর্ক সানা একজন সাংবাদিক, সম্পাদক, মিডিয়া উদ্যোক্তা ও রাজনৈতিক বিশ্লেষক। অপরাধ সাংবাদিকতা, রাজনৈতিক রিপোর্টিং, অনুসন্ধানী সাংবাদিকতা এবং ডিজিটাল নিউজ প্রকাশনায় তাঁর ১৬ বছরেরও বেশি অভিজ্ঞতা রয়েছে। তিনি নজরবন্দি-র প্রতিষ্ঠাতা ও সম্পাদক।

View Full Author Profile →

বিজ্ঞাপন

আরও খবর