নজরবন্দি ব্যুরো: বিগবস খ্যাত তারকা শেহনাজ গিল! বর্তমানে অভিনেত্রী যথেষ্ট জনকপ্রিয় হয়ে উঠেছেন! শুধু তাই নয়, প্রায়শই সংবাদের শিরোনামে থাকেন তিনি! কখনও প্রয়াত অভিনেতার সিদ্ধার্থ শুক্লার প্রসঙ্গে, আবার কখনও অভিনেত্রীর ব্যবহারের জেরে সংবাদের শিরোনামে থাকেন তিনি! আপাতত নিজের ছবির ‘কিসি কা ভাই কিসি কা জান’-এর প্রিমিয়ার নিয়েই ব্যস্ত তিনি। যদিও এই সময় মুভ অন করার কথাও ভাবছেন বলে জানিয়েছেন স্বয়ং নায়িকা।
আরও পড়ুন: সারাক্ষণ ফ্রিজ চলছে? এই কয়েকটি উপায়ে কম আসবে বিদ্যুতের বিল!

একদিকে বিগ বস থেকে বেড়িয়ে আর কখনই ফিরে তাকাতে হয়নি তাঁকে! একের পর এক শো! মিউজিক ভিডিও! সলমনের ছবিতেও সুযোগ পেয়েছেন তিনি। ইতিমধ্যেই নিজের সাফল্যের সেরা দিন কাটাচ্ছেন তিনি। কিন্তু নেটপাড়ার একাংশের দাবি, শেহনাজ নাকি এখন অহংকারী হয়ে উঠছেন! আর নায়িকার কথাবার্তা, আচরণ, ব্যবহারেরই নাকি স্পষ্ট!

যদিও এই সকল বিষয়ে নাকি মাথা ঘামাতে নারাজ অভিনেত্রী নিজেই! উল্টে ভালো কাজ পাওয়ার অপেক্ষাতেই রয়েছেন তিনি। শুধু তাই নয়, তিনি আরও জানিয়েছেন, রাধিকা আপতে যে ধরনের চরিত্রে কাজ করেন, তেমন কোনও চ্যালেঞ্জিং চরিত্রের জন্য মুখিয়ে রয়েছেন তিনি। পাশাপাশি তিনি জানান, নিজের ভুল নিয়ে কোনও আফসোস নেই তাঁর জীবনে। সম্প্রতি একটি সাক্ষাৎকারে অভিনেত্রী জানান, “আমি এতদিনে যা যা করেছি, তার মধ্যে একাধিক ভুল রয়েছে। কখনই ভাববে না যে কেন ভুলগুলো করলাম, এগুলো শেখার একটা পদ্ধতি। তাই এখন ভাবি, ভাগ্যিস সেগুলো করেছিলাম।”
দিন দিন অহংকার বাড়ছে শেহনাজের, নিজের ভুল নিয়ে কোনও আফসোস নেই তাঁর

প্রসঙ্গত, ২০১৭ সালে বিনোদন জগত পা দেন অভিনেত্রী শেহনাজ গিল। ‘সত শ্রী কাল ইংল্য়ান্ড’ ছবির মাধ্যমে পঞ্জাব ইন্ডাস্ট্রতি হাতে খড়ি হয় তার। এরপর ‘কালা শাহ কালা’,’ডাকা অ্যান্ড হন্সলা রাখ’ সহ একাধিক পঞ্জাবি ছবিতে অভিনয় করেন। কিন্তু বিগবস থেকেই নিজের সাফল্য পান তিনি। তাঁর আসন্ন ছবি ‘কিসি কা ভাই কিসি কা জান’ ছবিতে শেহনাজের সহ অভিনেতা -অভিনেত্রীদের মধ্যে রয়েছে সলমন খান, পূজা হেগড়ে, রাঘব জুয়েলরা।



