আসানসোলে তৃণমূলের বিরাট রোড শো, প্রচারে নামছেন শত্রুঘ্ন সিনহা

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ দোল কাটিয়ে প্রচারে নামছেন আসানসোলের তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিনহা। সূত্রের খবর, রবিবার সন্ধ্যা ৬ টা নাগাদ অন্ডাল বিমানবন্দরে নামবেন তিনি। সেখানেই তাঁকে স্বাগত জানানো হবে আসানসোল পুরসভার তরফে। আসানসোলে তৃণমূলের বিরাট রোড শো করা হবে তখনই। সেখান থেকেই শুরু হবে তৃণমূলের প্রচার।

আরও পড়ুনঃ বামফ্রন্টের দুর্গের সেনাপতি থাকুন বিমান বসু, চাইছেন সমস্ত শরিকরা

শোনা যাচ্ছে, সোমবার অথবা মঙ্গলবার মনোনয়ন জমা দেবেন শত্রুঘ্ন সিনহা। তারপরেই শিল্পাঞ্চলে লাগাতার প্রচার চালিয়ে যাবেন তিনি। কারণ, আসানসোলের লোকসভা আসন যেমন দখল করা তৃণমূলের প্রধান লক্ষ্য। ঠিক তেমনই প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী শত্রুঘ্ন সিনহাকে লোকসভায় পৌঁছে বিরোধী পক্ষ বিজেপিকে বিশেষ বার্তা দিতে চান মমতা বন্দ্যোপাধ্যায়

২০১৪ সালে আসানসোল লোকসভা কেন্দ্রে বিজেপির টিকিটে জয়লাভ করে বাবুল সুপ্রিয়। ২০১৯ সালেও আসানসোল কেন্দ্রে তৃণমূল প্রার্থী মুনমুন সেনকে পরাজিত করেন বাবুল। তবে ২০২১ এ এসে ওই লোকসভা কেন্দ্রের ছবি বদলে যায়। বিধানসভা নির্বাচনে দুটি আসন পায় বিজেপি। বাকি আসনে তৃণমূলের জয় হয়। যদিও জয়ের ব্যবধান খুব একটা বেশী ছিল না। যদিও বিষয় যেহেতু লোকসভা নির্বাচন, এত সহজে জমি ছাড়তে নারাজ পদ্মশিবির।

আসানসোলে তৃণমূলের বিরাট রোড শো, প্রচারে শুরু শত্রুঘ্ন সিনহার 

আসানসোলে তৃণমূলের বিরাট রোড শো, প্রচারে শুরু শত্রুঘ্ন সিনহার 
আসানসোলে তৃণমূলের বিরাট রোড শো, প্রচারে শুরু শত্রুঘ্ন সিনহার

এবার আসানসোল কেন্দ্রে বিজেপির প্রার্থী অগ্নিমিত্রা পল। বিধানসভা নির্বাচনে আসানসোল দক্ষিণ থেকে যুব তৃণমূল সভানেত্রী সায়নী ঘোষকে পরাজিত করেছেন তিনি। আসানসোলে তাঁদের গড় পুনরুদ্ধারে প্রচারের ময়দানে থাকছেন শুভেন্দু অধিকারী, অর্জুন সিংরা। শিল্পাঞ্চলে হাওয়ায় এবার কোন দলের জয় হয়? সেদিকে তাকিয়ে রাজনৈতিক মহল।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন