Lalan Seikh: সিবিআইয়ের হুমকি ও মারধরের বিচার হোক, লালনের পরিবারের সঙ্গে দেখা করে জানালেন শতাব্দী

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ সিবিআই হেফাজতে বগটুইয়ের অন্যতম অভিযুক্ত লালন শেখের সিবিআইয়ের হেফাজতে মৃত্যু। সেই ঘটনাকে কেন্দ্র করে ক্রমাগত বাড়ছে রাজনৈতিক চাপানুতোর। রবিবার লালন শেখের বাড়িতে উপস্থিত হলেন বীরভূমের সাংসদ শতাব্দী রায়। কথা বললেন লালন শেখের স্ত্রী রেশমা বিবি। মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেকের বন্দ্যোপাধ্যায়ের বার্তা পৌঁছে দিলেন তিনি। সিবিআইয়ের হুমকি ও মারধরের বিচার হোক, জানালেন অভিনেত্রী।

আরও পড়ুনঃ Shah Rukh Khan: ভাইরাল ইনফেকশনে আক্রান্ত শাহরুখ, জানালেন নিজেই

এদিন শতাব্দী লালনের পরিবারের সঙ্গে কথা বলে জানান, পরিবারের লোকজন যা অভিযোগ করেছেন, তা মারাত্মক। এমনকি সিবিআইয়ের বিরুদ্ধে লালনের স্ত্রীকে মারধরের অভিযোগ উঠেছে। একইসঙ্গে সাংসদ বলেন, এই বিষয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলবেন বলে জানিয়েছেন তিনি। এটা নিয়ে যতদূর যেতে হয়, ততদূর যাব। সাফ বার্তা সাংসদের।

সিবিআইয়ের হুমকি ও মারধরের বিচার হোক, জানালেন সাংসদ 
সিবিআইয়ের হুমকি ও মারধরের বিচার হোক, জানালেন সাংসদ

পাশাপাশি লালন শেখের পরিবার কী তৃণমূলের হয়ে কথা বলছে? একথাও জিজ্ঞেস করেন তৃণমূল সাংসদ। সাংসদ নিজেই বলেন, তৃণমূলের হয়ে কথা বলছেন? লালনের পরিবারকে জিজ্ঞেস করেছিলেন শতাব্দী। উত্তরে লালনের পরিবারের তরফে জানানো হয়েছে, আমাকে জানাল নিজেদের কথা নিজেরাই বলছি। এখানে দলের কোনও ব্যাপার নেই।

একইসঙ্গে পরিবারের সঙ্গে কথা বলে জানিয়েছেন, দিদি আমাদের সঙ্গে দেখা করেছেন, পাশে থাকার আশ্বাস দিয়েছেন। আমরা চাই সিবিআইয়ের হুমকি ও মারধরের বিচার হোক। এমনকি লালনের পরিবার অভিযোগ তুলেছে, তাঁদের বাড়ি থেকে চুরি হয়েছে। এবিষয়েও শীর্ষ নেতৃত্বের কাছে অভিযোগ জানাবেন, আশ্বাস দিয়েছেন তৃণমূল সাংসদ।

সিবিআইয়ের হুমকি ও মারধরের বিচার হোক, জানালেন সাংসদ 

সিবিআইয়ের হুমকি ও মারধরের বিচার হোক, জানালেন সাংসদ 
সিবিআইয়ের হুমকি ও মারধরের বিচার হোক, জানালেন সাংসদ

উল্লেখ্য, রামপুরহাটে সিবিআইয়ের অস্থায়ী ক্যাম্পে বগটুই ঘটনার অন্যতম অভিযুক্ত লালন শেখের মৃত্যু হয়। বাথরুম থেকে উদ্ধার হয় লালনের দেহ। পরিবারের তরফে অভিযোগ তোলা হয়েছিল, হেফাজতে থাকার সময় মারধর করা হয়েছিল লালনকে। সেকারণেই মৃত্যু হয়েছে তাঁর। দীর্ঘ সময় ধরে চলে শাসক বিরোধী টানাপোড়েন। ঘটনার তদন্তে নেমেছে সিআইডি।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর