Shah Rukh Khan: ভাইরাল ইনফেকশনে আক্রান্ত শাহরুখ, জানালেন নিজেই

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ চার বছর পর বড় পর্দায় মুক্তি পেতে চলেছেন শাহরুখ খান অভিনীত ‘পাঠান’। কিন্তু মুক্তির আগেই শাহরুখের নতুন ছবিকে কেন্দ্র করে বিতর্কের দানা বাঁধতে শুরু করেছে। এরই মধ্যে ভাইরাল ইনফেকশনে আক্রান্ত শাহরুখ। শনিবার অনুরাগীদের সঙ্গে কথা বলে নিজেই জানিয়েছেন বাদশাহ।

আরও পড়ুনঃ Dilip Ghosh: মেসিকেই সমর্থন করবেন, বিশ্বকাপ ফাইনালের আগে জানালেন দিলীপ

শনিবার বেশ কিছু সময়ের জন্য ট্যুইটারে এসেছিলেন শাহরুখ। কথা বলেন অনুরাগীদের সঙ্গে। চটজলদি একাধিক প্রশ্নের উত্তরে তিনি জানিয়ে দেন অসুস্থ রয়েছেন তিনি। অভিনেতা জানিয়েছেন ভাইরাল ইনফেকশনে আক্রান্ত তিনি। যার ফলে তাঁর বাইরের খাবার খাওয়া এখন বন্ধ। শুধু ডাল, ভাত খেয়ে রয়েছেন।

ভাইরাল ইনফেকশনে আক্রান্ত শাহরুখ, ট্যুইটারে নিজেই জানালেন অভিনেতা 
ভাইরাল ইনফেকশনে আক্রান্ত শাহরুখ, ট্যুইটারে নিজেই জানালেন অভিনেতা 

তাঁর অসুস্থতার কথা শুনে উদ্বিগ্ন অনুরাগীরাও। কেউ লিখেছেন, নিজের স্বাস্থের খেয়াল রাখুন। কেউ লিখেছেন চরম ব্যস্ততার মধ্যে নিজের যত্ন নিন। আবার কেউ অভিনেতার জন্য দ্রুত আরোগ্য কামনার জন্য প্রার্থনাও করেন।

এই মুহুর্তে পাঠানের প্রমোশনে ব্যস্ত রয়েছেন কিং খান। একইসঙ্গে রাজকুমার হিরানী পরিচালিত ডাঙ্কি সিনেমার শ্যুটিংয়ে যোগ দেওয়ার কথা রয়েছে তাঁর। সম্প্রতি ২৮ তম আন্তর্জাতিক কলকাতা চলচ্চিত্র উৎসবে হাজির ছিলেন তিনি। সেখান থেকেই ফিরেই অসুস্থ হয়েছেন বাদশাহ।

3c912b7d 626d 4844 b60a ece945851f22

অন্যদিকে, দস্য মুক্তি পেতে চলেছে শাহরুখ খান অভিনীত ছবি পাঠান। শাহরুখের সঙ্গে ছবিতে রয়েছেন দিপীকা পাডুকোন এবং জন আব্রাহাম। ছবির পরথম গান বেশরম রং নিয়ে বিভিন্ন মহলে চর্চা শুরু হয়েছে। গানে দিপীকার গেরুয়া পোষাক নিয়ে প্রশ্ন তুলেছেন রাজনৈতিক নেতারা। পাঠানের প্রথম গান বেশরম রংয়ে শাহরুখ ও দীপিকার বোল্ড দৃশ্য দেখে হিন্দু ও মুসলিম সংগঠন বয়কটের ডাক দিয়েছে।

ভাইরাল ইনফেকশনে আক্রান্ত শাহরুখ, ট্যুইটারে নিজেই জানালেন অভিনেতা 

ভাইরাল ইনফেকশনে আক্রান্ত শাহরুখ, ট্যুইটারে নিজেই জানালেন অভিনেতা 
ভাইরাল ইনফেকশনে আক্রান্ত শাহরুখ, ট্যুইটারে নিজেই জানালেন অভিনেতা 

তবে শাহরুখ দিপীকার সমর্থনে এগিয়ে এসেছেন অনেকেই। অভিনেতা প্রকাশ রাজ জানিয়েছেন, আমি শুধু জানতে চাই যে গেরুয়া পোশাকে ধর্ষণে আপত্তি তোলা হয় না, কিছু রাজনৈতিক ব্যক্তিত্ব এই রংয়ের পোশাক পরে ঘৃণ্য বক্তৃতা দিতে পারে। স্বামীজি এই একই রংয়ের পোশাক পরে ধর্ষণ করে। সেই সময় প্রতিবাদ হয় না। শুধু সিনেমায় গেরুয়া রংয়ের ড্রেস পরলেই সমস্যার সূত্রপাত?

-বিজ্ঞাপন- Shamim Ahamed Ads
সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত