Satabdi Roy: ফের দুবরাজপুরে ক্ষোভের মুখে শতাব্দী, নির্বাচনী প্রচারে বেরিয়ে নাজেহাল সাংসদ

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: ফের দুবরাজপুরে ক্ষোভের মুখে বীরভূমের সাংসদ শতাব্দী রায়। আসন্ন পঞ্চায়েত নির্বাচনের প্রচারে বেরিয়ে বারংবার মানুষের ক্ষোভের সম্মুখীন হচ্ছেন শতাব্দী। এর আগে বীরভূমে নিজের কেন্দ্র সিউড়ি ও খয়রাশোলেও শতাব্দী রায়কে ঘিরে অভিযোগ জানিয়েছিল মানুষ।

আরও পড়ুন: আকাশপথে দুর্যোগের শিকার মুখ্যমন্ত্রীর কপ্টার, জরুরি অবতরণ সেবকে

মঙ্গলবার বীরভূমের দুবরাজপুর ব্লকের চিনপাই গ্রামে তৃণমূল প্রার্থীর সমর্থনে প্রচারে গিয়েছিলেন শতাব্দী রায়। এমন সময়ই তিনি গ্রামবাসীদের ক্ষোভের কবলে পড়েন। তাঁদের স্পষ্ট অভিযোগ, গ্রামে জলের ভীষণ অভাব। পাশাপাশি, বয়স্করা অভিযোগ জানান, তাঁরা বার্ধক্য ভাতা পাচ্ছেন না। এর আগে নিজের কেন্দ্র সিউড়ি ও খয়রাশোলেও শতাব্দী রায়কে ঘিরে অভিযোগ জানিয়েছিল মানুষ। সেখানেও তৃণমূল সাংসদের কাছে পানীয় জল, রাস্তা ও আবাস যোজনায় বঞ্চনা করা হয়েছে বলে অভিযোগ তোলেন গ্রামবাসীরা। শতাব্দী রায় অবশ্য কথা দিয়েছেন, এই সমস্ত সমস্যার সমাধান করবেন তিনি।

ফের দুবরাজপুরে ক্ষোভের মুখে শতাব্দী, নির্বাচনী প্রচারে বেরিয়ে নাজেহাল সাংসদ

আসন্ন পঞ্চায়েত ভোটে বীরভূমেই সবচেয়ে আসন বিনাপ্রতিদ্বন্দ্বিতায় জিতেছে তৃণমূল কংগ্রেস। অথচ সেখানেই মানুষের ক্ষোভ চরমে গিয়েছে। শতাব্দী রায়ের সামনে ক্ষোভ প্রকাশ তাই প্রমাণ দেয়। আগামী সপ্তাহে বীরভূমে প্রচারে যাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পঞ্চায়েত ভোটে বাজিমাত করতে রাজ্যের একাধিক প্রথম শ্রেণীর নেতামন্ত্রীকে প্রচারে বেরোবার নির্দেশ দিয়েছেন দলনেত্রী।

ফের দুবরাজপুরে ক্ষোভের মুখে শতাব্দী, নির্বাচনী প্রচারে বেরিয়ে নাজেহাল সাংসদ

ফের দুবরাজপুরে ক্ষোভের মুখে শতাব্দী, নির্বাচনী প্রচারে বেরিয়ে নাজেহাল সাংসদ
ফের দুবরাজপুরে ক্ষোভের মুখে শতাব্দী, নির্বাচনী প্রচারে বেরিয়ে নাজেহাল সাংসদ

-বিজ্ঞাপন- Shamim Ahamed Ads
সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত