বিক্ষুব্ধদের সংখ্যা বাড়তেই মাতোশ্রী পৌঁছলেন পাওয়ার, মহারাষ্ট্রে মহা নাটক

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ শুক্রবারেও গুয়াহাটিতে ক্রমাগত বেড়ে চলেছে শিবসেনার ‘বিক্ষুব্ধ’ শিবিরের সংখ্যা। গতকাল আস্থা ভোটের কথা উল্লেখ করে বিজেপিকে কড়া চ্যালেঞ্জের মুখে ঠেলে দেওয়া শরদ পাওয়ার এখন সরকার রক্ষা নিয়ে চিন্তায় পড়েছেন। বিক্ষুব্ধদের সংখ্যা বাড়তেই মাতোশ্রী পৌঁছলেন পাওয়ার। সঙ্গে রয়েছেন অজিত পাওয়ার, জয়ন্ত পাটিল এবং প্রফুল্ল প্যাটেল।

আরও পড়ুনঃ Indian Football: ভারতীয় ফুটবল ফেডারেশনকে চরম হুঁশিয়ারি ফিফার, ব্যান হতে পারে ভারতীয় ফুটবল

সতীর্থরা একে একে গুয়াহাটি পৌঁছাতে আগে থেকেই ‘বর্ষা’ ছেড়ে ‘মাতোশ্রী’ তে উপস্থিত হয়েছেন উদ্ধভ ঠাকরে। এই মুহুর্তে কোভিড আক্রান্ত তিনি। আজকের দলীয় নেতাদের সঙ্গে বৈঠকে আবেগঘন হয়ে পড়ে উদ্ধভ ঠাকরে বলেন, বিক্ষুব্ধরা দল ভাঙার পরিকল্পনা করছে। কার্যত তোপ দেগে উদ্ধভের বার্তা, যারা চলে গেছে তাঁদের সম্পর্কে আমি খারাপ কেন ভাবছি? শিবসেনা এবং ঠাকরের নাম ছেড়ে তুমি এগোবে কী করে?

বিক্ষুব্ধদের সংখ্যা বাড়তেই মাতোশ্রী পৌঁছলেন পাওয়ার, চলছে বিশেষ বৈঠক
বিক্ষুব্ধদের সংখ্যা বাড়তেই মাতোশ্রী পৌঁছলেন পাওয়ার, চলছে বিশেষ বৈঠক

গতকালই ১২ জন বিধায়কদের সদস্যপদ খারিজের দাবিতে ডেপুটি স্পিকারের কাছে আবেদন জানিয়েছিল শিবসেনা। আজ আরও চার জনের বিধায়কের পদ খারিজ করতে চায় তাঁরা। গুয়াহাটিতে বসে শিন্ডের দাবি প্রায় ৫০ জন বিধায়ক এই মুহুর্তে তাঁর সঙ্গে রয়েছে। এর মধ্যে ৪০ জন শিবসেনার। সূত্রের খবর, যে সংখ্যক বিধায়করা প্রতিদিন শিন্ডে শিবিরে যোগদান করছেন , তাতে আগামী দিনে সংখ্যা ৫০ পার করতে পারে। শোনা যাচ্ছে প্রয়োজনে আদালতের দ্বারস্থ হতে পারেন বিক্ষুব্ধরা।

এদিন সকালেই শিবসেনা মুখপাত্র সঞ্জয় রাউত বলেন, শরদ পাওয়কে হুমকি দিচ্ছেন কেন্দ্রীয় মন্ত্রী। তিনি মহারাষ্ট্রের পুত্র। মোদী জি এবং অমিত শাহ শুনতে পাচ্ছেন? আপনার মন্ত্রী শরদ পাওয়ারকে ভয় দেখাচ্ছে। আপনারা সেটাকে সমর্থন করেন? জানতে চায় মহারাষ্ট্র।

বিক্ষুব্ধদের সংখ্যা বাড়তেই মাতোশ্রী পৌঁছলেন পাওয়ার, চলছে বিশেষ বৈঠক

বিক্ষুব্ধদের সংখ্যা বাড়তেই মাতোশ্রী পৌঁছলেন পাওয়ার, চলছে বিশেষ বৈঠক
বিক্ষুব্ধদের সংখ্যা বাড়তেই মাতোশ্রী পৌঁছলেন পাওয়ার, চলছে বিশেষ বৈঠক

অন্যদিকে, শিব সৈনিকদের বিক্ষোভের কারণে মহারাষ্ট্রের আইনশৃঙ্খলা বিঘ্নিত হতে পারে। এই আশঙ্কায় সমস্ত থানা গুলিতে হাই এলার্ট করে দেওয়া হয়েছে। কোনরকম অশান্তি যাতে না ছড়ায়, সেই নির্দেশ দেওয়া হয়েছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর