বর্ডার-গাভাস্কার ট্রফিতে সুযোগ না পেয়ে মুখ খুললেন শামি, কী বললেন বাংলার পেশার

আমি ক্রিকেট সমর্থক এবং বোর্ডের কাছে দুঃখপ্রকাশ করতে চাই

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড বর্ডার-গাভাস্কার ট্রফির জন্য দল ঘোষণা করে দিয়েছে।সেই দলের সুযোগ পাননি মোঃ শামি। ২০২৩ সালের বিশ্বকাপের পর থেকেই মাঠের বাইরে শামি।সবাই ভেবেছিল চোট সারিয়ে অস্ট্রেলিয়া সফরে তিনি দলে থাকবেন। কিন্তু পুরোপুরি এখনো চোট সারেনি তার। সেই কারণেই তাকে দলের সুযোগ দেওয়া হয়নি। কিন্তু স্বামী নিজে দাবী করেছিলেন, কোনরকম যন্ত্রণা বা ব্যথা ছাড়াই তিনি বোলিং করতে পারছেন।

তবুও দীর্ঘদিন মাঠের বাইরে থাকার জন্য জাতীয় নির্বাচকরা তাকে দলে রাখার ঝুঁকি নেননি। কিন্তু এই সিরিজে খেলার সুযোগ না পেয়ে প্রথম ভার মুখ খুললেন বাংলার পেসার।সোশ্যাল মিডিয়ায় অনুশীলনের ভিডিও দিয়ে বুঝিয়ে দিলেন তিনি সম্পূর্ণ ফিটওয়ে হয়ে উঠেছেন। ঘরোয়া ক্রিকেটও খেলবেন খুব তাড়াতাড়ি। সম্প্রতি তার বোলিংয়ের প্রস্তুতি কেমন তা দেখার জন্য ভারতীয় বোলিং কোচ মর্নি মরকেল শামিকে দিয়ে বোলিং করান।

সেখানে দেখা গিয়েছে শামি পুরো রানাত নিয়ে বল করছেন। এবং বল নিখুঁতভাবে দুইদিকে সুইম করাতে পারছেন। তারপরেই মনে করা হয়েছিল তবে হয়তো ট্রফি তে তিনি খেলতে পারবেন। কিন্তু তেমনটা হয়নি। আর এবার সেই নিয়ে মুখ খুললেন শামি।

সোশাল মিডিয়ায় পোস্ট করা বার্তায় শামি বললেন, “প্রতিদিন বোলিং করার জন্য পুরোপুরি ফিট হয়ে ওঠার চেষ্টায় নিজের সেরাটা দিচ্ছি। দ্রুত লাল বলের ঘরোয়া ক্রিকেট খেলার জন্য এভাবেই পরিশ্রম করে যাব।” তিনি আরও বলেন, “আমি ক্রিকেট সমর্থক এবং বোর্ডের কাছে দুঃখপ্রকাশ করতে চাই। তবে দ্রুত লালবলের ক্রিকেট খেলার জন্য ফিট হয়ে উঠব।” এদিকে বোর্ড সূত্রের খবর, শামির জন্য বর্ডার গাভাসকর ট্রফির রাস্তা এখনও পুরোপুরি বন্ধ হয়ে যায়নি। বর্ডার-গাভাসকর ট্রফির জন্য ভারতীয় দল অস্ট্রলিয়া উড়ে যাওয়ার আগে যদি ঘরোয়া ক্রিকেট খেলে শামি ফিটনেস প্রমাণ করতে পারেন, তাহলে তিনি দলের সাথে অস্ট্রেলিয়া যাবেন।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত