নজরবন্দি ব্যুরোঃ ছোটপর্দার বহু অভিনেতা অভিনেত্রীরা একে একে বড় পর্দায় পদার্পণ করছে। সেই তালিকায় রয়েছে শ্বেতা ভট্টাচার্য, সৌমিতৃষা কুণ্ডু থেকে শুরু করে আরও অনেকে। বেশ কিছু সময় আগে আরও এক নায়িকার কথা সামনে এসেছিল। তিনি হলেন ছোটপর্দায় ‘রিমলি’ সিরিয়াল খ্যাত ইধিকা পাল। তিনিও এবার বড়পর্দায় আত্মপ্রকাশ করতে চলেছেন।
আরও পড়ুনঃ দুদশকের শপথ ভাঙল তমন্না! অবশেষে ঘনিষ্ঠ দৃশ্যে দেখা গেল তাঁকে


‘রিমলি’ সিরিয়ালের মাধ্যমেই তার অভিনয় জগতে আত্মপ্রকাশ হয়। তবে এখানে তাকে মুখ্য চরিত্রে দেখা গেলেও এর পরবর্তী ধারাবাহিক পিলুতে তাকে অভিনয় করতে দেখা গেলেও তাকে সেখানে পার্শ্বচরিত্রে দেখা গিয়েছিল। তবে পার্শ্বচরিত্রে অভিনয় করেও বেশ প্রভাব ফেলেছিল তার অভিনয় দর্শকদের মনে। এরপরেই বাংলাদেশ থেকে তার কাছে কাজের অফার আসে ।

সেকথা প্রায় এখন সকলেরই জানা। বাংলাদেশী অভিনেতা শাকিব খানের বিপরীতে তাকে অভিনয় করতে দেখা যাবে। এটাই তার প্রথম ছবি এমনটাই শোনা যাচ্ছিল। কিন্তু ফের সম্প্রতি এক গুঞ্জন রটে তাকে নিয়ে যে এটা নাকি তার প্রথম ছবি নয়। এর আগেও নাকি কলকাতাতেই আরও একটি সিনেমাতে ইতিমধ্যে কাজ করে ফেলেছেন তিনি। বড় পর্দায় ইধিকার প্রথম নায়ক শাকিব নন! সোহমের সঙ্গেই জুটি বাঁধলেন অভিনেত্রী?
বড় পর্দায় ইধিকার প্রথম নায়ক শাকিব নন! এই বিষয়ে কি বললেন অভিনেত্রী?



অভিনেতা সোহম চক্রবর্তী প্রযোজিত একটি সিনেমার মধ্য দিয়ে নাকি তার বড়পর্দায় অভিনয়ের হাতেখড়ি হয়ে গিয়েছে। এমনকি এই ছবিতে নাকি তার বিপরীতে সোহমকেই দেখা যাবে। তবে এটা কি আদৌ সত্যি নাকি গুঞ্জন তা এখনও স্পষ্ট নয়। কারন এই গুঞ্জনের ব্যাপারে সোহম হোক বা ইধিকা কেউই কখনও মুখ খোলেননি। এখন অভিনেত্রী তাঁর নতুন ছবি ‘প্রিয়তমা’ নিয়েই ব্যাস্ত থাকে মনযোগী।







