নজরবন্দি ব্যুরোঃ তমন্না ইন্ডাস্ট্রিতে রয়েছে প্রায় দুদশকেরও বেশী হয়ে গিয়েছে। কিন্তু এত বছরেও তাকে কখনও অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করতে দেখতে পাওয়া যায়নি। দক্ষিণী ইন্ডাস্ট্রির মাধ্যমে প্রথম দিকে কেরিয়ার শুরু করলেও। বর্তমানে বলিউডে যথেষ্ট পরিচিত মুখ তিনি। তবে কোন ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করার প্রতি তার বরাবরই অনীহা। তবে সম্প্রতি সেই শপথ ভাঙলেন তমন্না।
আরও পড়ুনঃ ইতিহাসের পাতায় গুরুত্বপূর্ণ ১৫ জুন, জানেন আজকের দিনে কি কি ঘটেছিল?


ম্প্রতি প্রকাশ্যে এসেছে ‘লাস্ট স্টোরিজ ২’ এর ঝলক সেখানে তমন্নাকে ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করতে দেখা গিয়েছে। ‘লাস্ট স্টোরিজ ২’ বাঙালি পরিচালক সুজয় ঘোষের পরিচালিত একটি গল্প। সেখানেই অভিনয় করতে দেখা যাবে তমন্নাকে। এই ছবিতে তার বিপরীতে অভিনয় করতে দেখা যাবে অভিনেতা বিজয় বর্মাকে। সেখানেই বিজয়ের সঙ্গে অন্তরঙ্গ অবস্থায় দেখা গেল তমন্নাকে।

সেই ছবিই সম্প্রতি সামনে এসেছে। যা সামাজিক মাধ্যমে আসতেই তোলপাড় হয়ে যায় সোশ্যাল মিডিয়া। সেই অন্তরঙ্গ দৃশ্য নিয়ে মুখও খুললেন তমন্না। সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানান তমন্না ‘লাস্ট স্টোরিজ ২’ এর জন্য প্রথমবার তার এত বছরের করা প্রতিজ্ঞা ভাঙলেন। তিনি সেই সাক্ষাৎকারে বললেন ‘‘আমি আমার এত বছরে কর্মজীবনে কখনও কোনও ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করতে পারিনি। আমি হচ্ছি সেই সমস্ত দর্শক, যে পর্দায় অন্তরঙ্গ দৃশ্য দেখে একটু গুটিয়ে শুঁটিয়ে যাই। আমার মনে হয়, ‘আমি এটা কখনও করতে পারব না’। আমি তো এত দিন এই সিদ্ধান্তেই স্থির ছিলাম যে, আমি পর্দায় কোনও চুম্বনদৃশ্যে বা কোন অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করব না।’’
দুদশকের শপথ ভাঙল তমন্না! অন্তরঙ্গ দৃশ্য নিয়ে মুখ খুললেন তিনি



কিন্তু তিনি ‘লাস্ট স্টোরিজ ২’ এর ব্যাপারে কেন তার প্রতিজ্ঞা ভাঙলেন? সেই ব্যাপারেও মুখ খুললেন অভিনেত্রী। ‘‘আমি বরাবরই সুজয় ঘোষের সঙ্গে কাজ করতে চেয়েছি। আমি ভীষণ খুশি এবং কৃতজ্ঞ যে, সুজয় এই চরিত্রের জন্য আমাকে বেছেছিলেন। এর আগে আমি কোনও অন্তরঙ্গ দৃশ্যে আমি অভিনয়ই করিনি। তাই এমন একটা চরিত্রের জন্য আমায় না-ই ভাবতে পারতেন। কিন্তু তিনি তা করেন নি তিনি আমাকে সুযোগ দিলেন তার জন্য আমি চির কৃতজ্ঞ’’







