নতুন বছরে আসছে শাহরুখের ‘ধুম ৪’! বিপরীতে কে?

ছবিতে জুটি হিসেবে দেখা যাবে জনপ্রিয় বলিউড অভিনেত্রী এবং শাহরুখ খানকে। শুভ ঘোষণা হবে নতুন বছরেই।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

ডাঙ্কি শেষ হতে না হতেই নতুন ছবি নিয়ে চর্চা শুরু। এবার শাহরুখের ‘ধুম ৪’ (Dhoom 4) আসতে চলেছে। নতুন বছরেই মুক্তি পাবে ছবিটি? চলতি বছরে অভিনেতার পর পর তিনটি ছবি মুক্তি পেয়েছে। পাঠান, জওয়ান, এবং ডাঙ্কি। তিনটি ছবিই বক্সঅফিসে দারুণ ব্যবসা করেছে। ২০২৩ মাতিয়ে রেখেছিলেন শাহরুখ একাই। এবার ২০২৪ সালে অভিনেতা কী কী চমক আনতে চলেছে সেটাই দেখার।

srk 1

আরও পড়ুনঃ আইনি জটে রনবীর! ধর্মকে নাকি আঘাত করেছেন অভিনেতা

এই মুহূর্তে সামাজিক মাধ্যমে দেখা যাচ্ছে একাধিক থিউরি। যার জেরেই অনুরাগীরা দাবী করছেন ‘ধুম ৪’ এ নাকি দেখা যাবে সকলের প্রিয় কিং খানকে। শুধু তাই নয় সম্প্রতি শাহরুখ এক সাক্ষাৎকারে জানিয়েছেন তার নাকি ইদানিং অ্যাকশন করতে দারুণ লাগে। এর থেকে জল্পনা আরও গাঢ় হয়।

নতুন বছরে আসছে শাহরুখের ‘ধুম ৪’! বিপরীতে দীপিকা? 

আদিত্য চোপড়া নাকি এবারের ‘ধুম ৪’ এ শাহরুখ খানকেই (Shah rukh khan) ভেবে রেখেছেন। শুধু তাই নয় চিত্রনাট্যও নাকি তৈরি হয়ে গিয়েছে। এবং সেটি পরে সম্মতি জানিয়েছেন অভিনেতা! এমনটাই কানাঘুষো ভেসে আসছে। তবে এই ছবির শুভ ঘোষণা হবে নতুন বছরেই। এমনটাই সূত্র বলছে।

নতুন বছরে আসছে শাহরুখের ‘ধুম ৪’! বিপরীতে দীপিকা? 

এও শোনা যাচ্ছে এই ছবিতে জুটি হিসেবে দেখা যাবে দীপিকা পাড়ুকোন (Deepika Padukon) এবং শাহরুখ খানকে। তবে কিছুদিন আগে শোনা যাচ্ছিল। এই ছবির জন্য নাকি সলমন খানকে ভাবা হয়েছিল। কিন্তু সেই ভাবনাতে এখন ভাটা পরেছে। ‘ধুম ৪’ এ শাহরুখ খানকে দেখা যাবে শুনে আপ্লুত অনুরাগীরা। তবে অনেক অনুরাগীদের মতে, এই ছবিতে নাকি RRR খ্যাত রাম চরণকেকে শাহরুখের চাইতে ভালো মানাবে।

নতুন বছরে আসছে শাহরুখের ‘ধুম ৪’! বিপরীতে দীপিকা? 
নতুন বছরে আসছে শাহরুখের ‘ধুম ৪’! বিপরীতে দীপিকা?

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর