আইনি জটে রনবীর! ধর্মকে নাকি আঘাত করেছেন অভিনেতা

অভিনেতা রনবীর কাপুর নাকি ধর্মকে আঘাত করেছেন। সম্প্রতি মেয়ে রাহাকে সমাজের কাছে এনেছিলেন অভিনেতা। কিন্তু এই আনন্দের মাঝেই দুঃখের ঘনঘটা।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

এবার আইনি জটের মুখে পরতে হল বলিউড অভিনেতা রনবীর কাপুরকে (Ranbir Kapoor)। কিন্তু কেন আইনি জটে রনবীর? তথ্য অনুযায়ী অভিনেতা নাকি ধর্মকে আঘাত করেছেন। সম্প্রতি মেয়ে রাহাকে সমাজের কাছে এনেছিলেন অভিনেতা। কিন্তু এই আনন্দের মাঝেই দুঃখের ঘনঘটা।

ranbir 1

আরও পড়ুনঃ বড়দিনে সামনে এল রাহার ছবি, রণবীরের কোলে একরত্তি

ঠিক কী হয়েছে? চলতি মাসের ২৫ তারিখ মেয়ে রাহাকে (Raha) সকলের সামনে এনেছিলেন রনবীর এবং আলিয়া। সেইদিন রাতে অভিনেতা কেক এবং মদ দিয়ে সেলিব্রেশন করছিলেন। সেই সময় আগুন জ্বালাতে জ্বালাতে রনবীর বলে ওঠেন ‘জয় মাতা দি’। আর এই ভিডিও সামাজিক মাধ্যমে আসতেই নিমেষের মধ্যে ভাইরাল হয়ে যায়।

আইনি জটে রনবীর! নেপথ্যে কারণ কী? 
আইনি জটে রনবীর! নেপথ্যে কারণ কী?

এই ভিডিওটিকে কেন্দ্র করে মুম্বাইয়ের এক বাসিন্দা নায়কের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন। ওই ব্যক্তির অভিযোগ, অভিনেতা ধর্মকে আঘাত করেছেন। অভিযোগ দায়ের করা ব্যক্তির নাম সঞ্জয় তিওয়ারি। তিনি লিখিত ভাবে জানিয়েছেন, ” হিন্দু ধর্ম অনুযায়ী সবার আগে পূজো করা হয়, দেবতা অগ্নিকে। অভিনেতা রনবীর কাপুর সপরিবারে অন্য ধর্মের উৎসব পালন করার সময় জয় মাতা দি স্লোগান ব্যবহার করেছেন এবং মদেরও ব্যবহার করেছেন।” এই ঘটনায় এখনও অবধি মুখ খোলেননি রনবীর (Ranbir) এবং তার পরিবারের কোন সদস্য।

আইনি জটে রনবীর! নেপথ্যে কারণ কী? 

আইনি জটে রনবীর! নেপথ্যে কারণ কী? 

প্রসঙ্গত উল্লেখ্য, রনবীর এবং আলিয়া (Alia Bhatt) দুজনেই জানিয়েছিলেন তারা তাদের মেয়ে রাহার দুবছর পূর্ণ হলে তবেই সকলের সামানে আনবেন। কিন্তু সেই প্রতিক্ষা ভেঙ্গে ফেলেছেন তারা। রনবীর এবং আলিয়া তাদের মেয়ে রাহাকে ২৫ শে ডিসেম্বর সকলের সামনে এনেছিল। মিষ্টি পুতুল রাহাকে দেখে সকলেই আপ্লূত হয়ে গিয়েছিল। অনেক অনুরাগীর মতে রাহাকে আলিয়ার মত দেখতে। অনেকের মতে রাহাকে রনবীরের মত দেখতে। আবার অনেকের মতে রাহা হয়েছে ঋষি কাপুরের মত।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর