নির্বাচনের এক মাস পর দ্বিতীয়বার পাকিস্তানের প্রধানমন্ত্রী হলেন শাহবাজ শরিফ

Shahbaz Sharif: পাকিস্তানের প্রধানমন্ত্রী পদে পিএমএলএন ও পিপিপির যৌথ জোটের প্রার্থী হিসাবে শাহবাজ তাঁর প্রার্থীপদ পেশ করেন।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

দ্বিতীয়বার পাকিস্তানের প্রধানমন্ত্রী হলেন শাহবাজ শরিফ। নির্বাচন শেষ হওয়ার প্রায় একমাস পরে নতুন প্রধানমন্ত্রী পেল পাকিস্তান। রবিবার পাক পার্লামেন্টে আস্থাভোটের অধিকাংশই পড়ে শাহবাজের পক্ষে। পিটিআই প্রার্থী ওমর আয়ুব খানকে হারিয়ে দিলেন নওয়াজ শরিফের ভাই।

আরও পড়ুন: নির্বাচনের আগে আচমকা অবসর বিচারপতির, কংগ্রেসে যোগ দেওয়ার আমন্ত্রণ জানালেন অধীর

sarif1

রবিবার স্থানীয় সময় সকাল ১১টায় নবনির্বাচিত জাতীয় পরিষদের সদস্যরা সমবেত হন। গোপন ব্যালটের মাধ্যমে ভোট দিয়ে নির্বাচিত করা হয় নতুন প্রধানমন্ত্রীকে। ৮ ফেব্রুয়ারি সাধারণ নির্বাচন হয় পাকিস্তানে। জাতীয় পরিষদের ২৬৪টি আসনের মধ্যে ৯০ আসনে জয়লাভ করে পিটিআই সমর্থিত প্রার্থীরা।

sarif3

৭৯ আসনে জেতে দ্বিতীয় স্থানে ছিল নওয়াজ শরিফের দল পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ। অন্যদিকে, ৫৪টি আসন পায় বিলাওয়াল ভুট্টো জারদারির দল পিপিপি। এর আগে, পাকিস্তানের প্রধানমন্ত্রী পদে পিএমএলএন ও পিপিপির যৌথ জোটের প্রার্থী হিসাবে শাহবাজ তাঁর প্রার্থীপদ পেশ করেন।

নির্বাচনের এক মাস পর দ্বিতীয়বার পাকিস্তানের প্রধানমন্ত্রী হলেন শাহবাজ শরিফ

sarif2

তিনি ছাড়া ইমরান খানের তেহরিক এ ইনসাফ পার্টির সমর্থিত সুন্নি ইত্তেহাদুল কাউন্সিল থেকে প্রার্থী পদের জন্য মনোনয়ন পেশ করেন ওমর আয়ুব। তবে পাকিস্তানের সংসদে ২০১ টি ভোটে জিতে যান শাহবাজ। যদিও তাঁকে ঘিরে প্রবল ক্ষোভ বিক্ষোভ পাকিস্তানের সংসদে দেখা যেতে থাকে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর