আইপিএলের দ্বিতীয় দিনেই ঘরের মাঠে নামছে কলকাতা নাইট রাইডার্স। তাদের সামনে সানরাইজার্স হায়দরাবাদ। রাত আটটায় শুরু ম্যাচ। নাইটদের অধিনায়ক হিসেবে ফিরছেন শ্রেয়স আইয়ার। তিনি গতবার চোটের কারণে ছিলেন না। এবার ফিরলেন স্বমেজাজে। কেকেআর দলের নামী তারকা মিচেল স্টার্ক।
আরও পড়ুন: আগুন লেগে গিয়েছে, প্রস্তুতি ম্যাচে খেললেন না রোহিত, কী হবে মুম্বাইয়ের

তাঁকে প্রায় ২৫ কোটি টাকায় কিনেছে কলকাতা। এরা যখন মাঠে নিজেদের পারফর্ম করতে ব্যাস্ত থাকবেন তখন গ্যালারিতে থাকবেন কেকেআর এর মালিক কিং খান। শাহরুখ খান মানেই গ্যালারিতে এনার্জি। তিনিই দলের দ্বাদশ ব্যক্তি।

শাহরুখ খান উপস্থিত মানেই আরও উজ্জীবিত নাইট শিবির। খেলার শেষে শাহরুখ নেমে পড়েন মাঠে। গোটা স্টেডিয়াম প্রদক্ষিণ করেন। দারুণ এক দৃশ্যকল্প তৈরি হয় ইডেনে। আর এবার নাইটদের প্রথম ম্যাচেই দেখা যাবে সেই দৃশ্য। সিএবি সূত্রে জানা গিয়েছে, কিং খান থাকছেন মাঠে।


নাইটদের প্রথম ম্যাচে ইডেনে থাকছেন কিং খান

এই ম্যাচে নাইটদের সংসারে ফিরছেন গৌতম গম্ভীর। তিনি এর আগে নাইটদের হয়ে দু’বার কাপ জিতেছেন। গম্ভীর এবার মেন্টর হিসেবে দলকে একটা ভাল জায়গায় নিয়ে যাবেন, সেটিও ভাবছেন কিং খান। কিন্তু এই সব ত সময় বলবে। কিন্তু শনিসন্ধ্যের ইডেন কিন্তু তাকিয়ে কেকেআরের দিকে। শাহরুখের দিকে।









