আগুন লেগে গিয়েছে, প্রস্তুতি ম্যাচে খেললেন না রোহিত, কী হবে মুম্বাইয়ের

Mumbai Indians: অধিনায়ক হিসাবে হার্দিক যথেষ্ট যোগ্য। কিন্তু একটা দলের মধ্যে যদি একতা না থাকে তাহলে সাফল্য আসবে না।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

হার্দিক পাণ্ডিয়াকে অধিনায়ক করার পর থেকেই জল্পনা, মুম্বই ইন্ডিয়ান্সের অনেক ক্রিকেটারই নাকি অসন্তুষ্ট। যেভাবে আচমকা রোহিত শর্মাকে নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে, তাতে ক্ষিপ্ত দলের একাংশ। এই সবের মাঝেই রোহিত শর্মা মুম্বই দলে যোগ দেন। নতুন অধিনায়ক হার্দিক পান্ডিয়ার সঙ্গে কোলাকুলি করতেও দেখা যায় তাঁকে। কিন্তু প্রস্তুতি ম্যাচে খেললেন না রোহিত।

আরও পড়ুন: ইডেনে KKR-এর ম্যাচের শেষে চলবে মেট্রো, জানুন সময়

rohit2 1

২০১৩ সালে মুম্বইয়ের অধিনায়ক করা হয়েছিল রোহিতকে। সেই বছরই ট্রফি জেতে মুম্বই। অধিনায়ক রোহিত মোট পাঁচ বার মুম্বইকে আইপিএল জিতিয়েছেন। সেই অধিনায়ককে সরিয়ে দায়িত্ব দেওয়া হয়েছে হার্দিককে। তাতেই দলের মধ্যে মনোমালিন্য হয়েছে বলে মত অনেকের। অবশেষে মুম্বাই দল থেকে এক বিবৃতি দিয়ে জানানো হয়,

rohit3 1

“একটি বিশেষ ধরনের প্রস্তুতি নিচ্ছেন রোহিত। নেটে ব্যাট করছেন। শক্তি বৃদ্ধি করছেন। সেই কারণেই প্রস্তুতি ম্যাচে খেলেননি তিনি”। কিন্তু কি এমন প্রস্তুতি নিচ্ছেন যে প্রস্তুতি ম্যাচে খেললেন না? তা নিয়েও প্রশ্ন উঠেছে। এহেন পরিস্থিতিতে বিস্ফোরক মন্তব্য করেছেন হরভজন। তিনি বলেন, “অধিনায়ক হিসাবে হার্দিক যথেষ্ট যোগ্য। কিন্তু একটা দলের মধ্যে যদি একতা না থাকে তাহলে সাফল্য আসবে না। পাঁচবারের আইপিএল জয়ী অধিনায়ক, বিশ্বকাপটাও প্রায় জিতে ফেলেছিল- সেরকম ব্যক্তিকে সরিয়ে দিলে তার প্রভাব তো পড়বেই।”

আগুন লেগে গিয়েছে, প্রস্তুতি ম্যাচে খেললেন না রোহিত, কী হবে মুম্বাইয়ের

rohit4

তিনি আরও বলেন, “ নেতৃত্ব বদল নিয়ে রোহিত একটাও কথা বলেনি প্রকাশ্যে। তবে নিজের সেরাটা দিয়ে ও দলকে সাহায্য করবে। হয়তো এটাই রোহিতের সেরা আইপিএল হবে। মাঝে মাঝে এমন একটা পরিস্থিতি আসে, যখন সবাইকে নিজের যোগ্যতাটা ভালো করে বুঝিয়ে দিতে হয়”।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত