নজরবন্দি ব্যুরো: বিশ্বভারতীর উপাচার্যের পদত্যাগ চেয়ে বিক্ষোভ এসএফআই এর। বিশ্বভারতীর উপচার্যের পদত্যাগ চান বাম ছাত্র সংগঠন এসএফআই-এর। সোমবার সকালে বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল অফিসের সামনে বিক্ষোভ বসে এসএফআই।
আরও পড়ুনঃ বাম কংগ্রেস জোটই দলত্যাগের প্রধান কারণ, জানালেন ঘাসফুলগামী অভিজিৎ।


বিশ্বভারতীর ছাত্র, শিক্ষক ও শিক্ষাকর্মীদের অহেতুক সাসপেন্ড ও বহিস্কার প্রত্যারের এর বিরুদ্ধে আন্দোলন তাঁদের । এর আগেও বিশ্বভারতীতে গবেষকদের ডেমোক্রেটিক রিসার্চ স্কলারস অর্গানাইজেশন” বিক্ষোভ করে ফি বৃদ্ধির প্রতিবাদে।
এমফিল এবং পিএইচডি-র পরীক্ষা ও মার্কশিট বাবদ ফি অস্বাভাবিক হারে বাড়ানো হয়েছে বলে জানান গবেষকরা। বিশ্বভারতীর উপাচার্যের পদত্যাগ চেয়ে বিক্ষোভ এসএফআই এর। এই বিক্ষোভে উপস্থিত ছিলেন এসএফআই এর সাধারণ সম্পাদক ময়ূখ বিশ্বাস।
এদিন মঞ্চ থেকে উপাচার্যের পদত্যাগের দাবী তোলা হয়। স্লোগান ওঠে ” উপচার্য দুর হটো, উপচার্য পদত্যাগ করুন”। তাঁদের দাবী অনেক হয়েছে এবার তাঁরা উপাচার্যের পদত্যাগ চান।









