নজরবন্দি ব্যুরোঃ বাম কংগ্রেস জোটই দলত্যাগের প্রধান কারণ, জানালেন ঘাসফুলগামী অভিজিৎ। বাবা প্রণব মুখোপাধ্যায় ছিলেন দেশের প্রথম সারির কংগ্রেস নেতা। আজীবন হাত ছাড়েননি। তবে পুত্র অভিজিৎ এর দল ছাড়া নিয়ে নয়া সরকার গঠনের পর থেকেই জল্পনা চলছিল। মুর্শিদাবাদ সফরে এসে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তাঁর সঙ্গে দেখা করার পর জল্পনা বাড়ে তাঁর তৃণমূলে যোগদানের।
আরও পড়ুনঃ বুধবার থেকে রাজ্যে ভারিবৃষ্টির সম্ভাবনা, উত্তরবঙ্গে হলুদ সতর্কতা


সেই জল্পনা অবশেষে সত্যি হতে চলেছে। আজই কংগ্রেস ছেড়ে তৃণমূলের পথে অভিজিৎ মুখোপাধ্যায়? খুব সম্ভবত আজই তৃণমূল ভবনে মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের কাছ থেকে পতাকা নিয়ে আনুষ্ঠানিকভাবে হাত ছেড়ে ঘাস্ফুল শিবিরে নাম লেখাতে চলেছেন তিনি। প্রসঙ্গত গত কয়েকদিন ধরে মুখে কিছু না বললেও একের পর এক ইস্যুতে শাসক দলের সমর্থনে কথা বলে তৃণমূলে আসার ইঙ্গিত দিচ্ছিলেন। এদিকে দল ছাড়ার ঠিক আগে দলত্যাগের কারণ নিইয়ে মুখ খুললেন তিনি। জানালেন বাম কংগ্রেস জোট মানতে পারেননি। কারন তিনি মনে করেন কংগ্রেস তার নিজের শক্তিতেই রাজ্যে আবার ঘুরে দাঁড়াতে পারত। কিন্তু বিধানসভা ভোটের আগে বিজেপি বিরোধিতার প্রশ্নে বামেদের হাত ধরাতেই দলের ভরাডুবি হয়েছে। এছাড়াও জানিয়েছেন ব্যক্তিগত নয় রাজনৈতিক কারনেই তাঁর এই দলবদল।
আজ সাংবাদিকদের তিনি বলেন “ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করার পরিকল্পনা থাকলে তো ভোটের আগেই দল বদল করতে পারতাম। তা তো করিনি।” অভিজিত্ জানান, নির্বাচনের ফল প্রকাশের পর তাঁর সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা হয়। তিনি কোনও শর্ত আরোপ করে তৃণমূলে যোগ দিচ্ছেন না। শুধু তাঁর একমাত্র আর্জি, কলকাতা একটি গুরুত্বপূর্ণ রাস্তা এবং একটি পার্কের নামকরণ করা হোক তাঁর বাবা প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের নামে।
বাম কংগ্রেস জোটই দলত্যাগের প্রধান কারণ, জানালেন ঘাসফুলগামী অভিজিৎ।এই ব্যাপারে তিনি সবুজ সংকেত পেয়েছেন। তাই তৃণমূলে যেতে আর সমস্যা ছিল না। তবে পুরনো দলকে তিনি কোন আক্রমনাত্মক কথা বলেননি। জানিয়েছেন রাহুল গান্ধী ভদ্রলোক। তবে তিনি চাইলেও রাজ্যে ঘুরে দাঁড়াতে পারেনি কংগ্রেস।









