T-20 World Cup: দ্রাবিড়ের জন্য এই বিশ্বকাপ জিতুক ভারত, এরকমই চাইছেন এককালের সতীর্থ বীরু

কোচ হিসাবে রাহুল দ্রাবিড়ের এটাই শেষ টুর্নামেন্ট।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

আজ টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে খেলতে নামবে ভারত। ব্রিটিশদের হারাতে পারলেই ফাইনালের টিকিট পাকা করে ফেলবেন রোহিত শর্মারা। অন্য সেমিফাইনালে আফগানিস্তানকে হারিয়ে ইতিমধ্যেই ফাইনালে পৌঁছে গিয়েছে দক্ষিণ আফ্রিকা। এদিকে সেমিফাইনাল খেলতে যাওয়ার আগে নামার আগে ভারতীয় দল সম্পর্কে বেশ কিছু কথা বললেন প্রাক্তন ওপেনার বীরেন্দ্র সহবাগ।

আরও পড়ুন: আজ সেমিতে ভারত-ইংল্যান্ড, ম্যাচের সময় বৃষ্টির সম্ভবনা ৮৭%, খেলা আদৌ হবে?

২০১১ সালে যেবার পঞ্চাশ ওভারের বিশ্বকাপ জিতেছিল ভারত সেই দলে কেবল সিনিয়র খেলোয়াড় বলতে ছিলেন সচিন তেন্ডুলকর। রাহুল দ্রাবিড় তার আগেই অবসর নিয়ে নিয়েছিলেন। এছাড়াও মহেন্দ্র সিংহ ধোনির নেতৃত্বে ভারত যে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছিল সেই দলেও ছিলেন না রাহুল দ্রাবিড়। ফলে ভারতীয় ক্রিকেটের কিংবদন্তি হিসেবে পরিচিত হলেও রাহুল দ্রাবিড় সেই অর্থে বিশ্বকাপ জয়ের স্বাদ পাননি।

দ্রাবিড়ের জন্য এই বিশ্বকাপ জিতুক ভারত, এরকমই চাইছেন এককালের সতীর্থ বীরু

চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপের পর ভারতীয় দলের কোচ কোচিং ছেড়ে দেবেন রাহুল দ্রাবিড়। কারণ তার মেয়াদ পূর্ণ হয়েছে। ইতিমধ্যেই ভারতীয় দলের তরফে পরবর্তী কোচ খোঁজা হচ্ছে। সেই দৌড়ে এগিয়ে রয়েছেন কলকাতা নাইট রাইডার্স এর কোচ গৌতম গম্ভীর। ফলে কোচ হিসাবেও রাহুল দ্রাবিড়ের এটাই শেষ টুর্নামেন্ট।

দ্রাবিড়ের জন্য এই বিশ্বকাপ জিতুক ভারত, এরকমই চাইছেন এককালের সতীর্থ বীরু

দ্রাবিড়ের জন্য এই বিশ্বকাপ জিতুক ভারত, এরকমই চাইছেন এককালের সতীর্থ বীরু

এই কারণে ম্যাচের আগে বীরেন্দ্র সহবাগ বললেন, “আমি চাই রাহুল দ্রাবিড়ের জন্য এই বিশ্বকাপ জিতুক ভারত। কারণ রাহুলভাই ভারতীয় ক্রিকেটের জন্য অনেক অবদান রেখেছেন। ব্যাটসম্যান হিসেবে তো বটেই। কোচ হিসেবেও দুর্দান্ত কাজ করেছেন। এটাই তাঁর শেষ টুর্নামেন্ট। আমি চাই রোহিত শর্মা, বিরাট কোহলিরা নিজেদেরকে উজাড় করে দিয়ে রাহুল দ্রাবিড়কে এই বিশ্বকাপ উপহার দিক।”

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন