প্রতিশোধের ম্যাচ। টি-২০ বিশ্বকাপের সেমিফাইনালকে এভাবেই দেখছে ক্রিকেটদুনিয়া। ২০২২ সালের সেমিফাইনালে ভারতকে দুরমুশ করেছিল ইংল্যান্ড। সেই হারের বদলা কি বৃহস্পতিবারের গায়ানায় নিতে পারবে মেন ইন ব্লু? ক্রিকেটমহলের এই চর্চায় অবশ্য পাত্তা দিতে নারাজ রোহিত শর্মা। ভারত অধিনায়কের কাছে এটা একটা ম্যাচ যেখানে ‘বিন্দাস’ ক্রিকেট খেলতে চান।
আরও পড়ুনঃ আফগানদের ৫৬ রানে অলআউট করে বিশ্বকাপের ফাইনালে দক্ষিণ আফ্রিকা



কিন্তু খেলতে চান বললেই তো হবে না। খেলার জন্য বরুণ দেবের সহায়তা চাই। সেটা কি পাবেন রোহিত? কারও স্থানীয় হাওয়া অফিস জানাচ্ছে সারা দিন ধরেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বুধবার সকাল থেকে টানা ১২ ঘণ্টা বৃষ্টি হয়েছে গায়ানায়। বুধবার সকালে অনুশীলন করার কথা ছিল ভারতের।
দুপুরে ছিল ইংল্যান্ডের অনুশীলন। বৃষ্টির কারণে সেটা সম্ভব হয়নি। আকাশে ঘন কালো মেঘ রয়েছে। রাস্তাঘাটেও জল জমেছে। বৃহস্পতিবার ম্যাচের সময়ও এই পরিস্থিতি থাকবে বলে জানা গিয়েছে। ভারতীয় সময়ে রাত ৮টায় খেলা শুরু হলেও ওয়েস্ট ইন্ডিজ়ের স্থানীয় সময়ে তখন সকাল সাড়ে ১০টা।
অ্যাকুওয়েদার জানিয়েছে, সকাল ১০টায় বৃষ্টির সম্ভাবনা ৬৬ শতাংশ। ১১টায় তা বেড়ে হয়েছে ৭৫ শতাংশ। বেলা ১২টায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। সেই সময় বৃষ্টির সম্ভাবনা ৮৭ শতাংশ। পূর্বাভাস অনুযায়ী যদি বৃষ্টি হয়, তা হলে সমস্যা হবে খেলা হতে।


আজ সেমিতে ভারত-ইংল্যান্ড, ম্যাচের সময় বৃষ্টির সম্ভবনা ৮৭%, খেলা আদৌ হবে?

কারণ গোটা মাঠ ঢাকাও থাকে না। ফলে জল জমলে তা বার করতে মাঠকর্মীদের পরিশ্রম করতে হয়। আর তা করে মাঠ শুকিয়ে খেলার পরিবেশ তৈরি করতে সময় লাগবে অনেক। ফলে খেলা শুরু করা নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে।







