নজরবন্দি, শিলিগুড়িঃ “স্বামীকে ফিরে পেতে শ্বশুরবাড়িতে ধর্ণায় বসল দ্বিতীয় পক্ষের স্ত্রী। ঘটনাটি ঘটেছে ধূপগুড়ির হরিনখাওয়া এলাকায়। এই ঘটনায় ব্যপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। মহিলার অভিযোগ তাঁর স্বামীকে লুকিয়ে রেখেছে তাঁর শ্বশুরবাড়ির লোকেরা। যদিও অভিযুক্তর পরিবারের দাবী কোন বৈবাহিক সম্পর্ক নয় বিবাহ বহির্ভূত সম্পর্ক রয়েছে দুজনের।
আরও পড়ুনঃ বর্ষবরণ উৎসবে শিথিল হচ্ছে রাজ্যের কোভিডবিধি, ঘোষণা রাজ্য সরকারের


দুজনেরই রয়েছে পৃথক পৃথক পরিবার রয়েছে ও তাদের দুজনেরই আগের পক্ষের দুটো করে সম্পর্ক সন্তান রয়েছে। জানা গেছে, ময়নাগুড়ির বাসিন্দা বিবাহিতা তথা দুই সন্তানের জননী মুন্নি রায়ের সাথে বছর দুয়েক আগে বিবাহ বহর্ভূত সম্পর্ক গড়ে ওঠে ধূপগুড়ির হরিনখাওয়া এলাকার এক বিবাহিত যুবক দুই সন্তানের পিতা রঞ্জিত রায়ের সাথে।
পরবর্তীতে তারা ধূপগুড়ির গার্লস স্কুলের পাশে একটি বাড়ি ভাড়া করে স্বামী স্ত্রীর পরিচয়ে থাকতে শুরু করে। পরবর্তীতে রঞ্জিত রায়ের পরিবারে শুরু হয় অশান্তি। আর এরপরেই রঞ্জিত রায়ের পরিবারের তরফে মুন্নি রায়ের কাছ থেকে বাড়িতে ফেরানোর উদ্যোগ শুরু হয় বলে অভিযোগ করেন মুন্নি রায়। মুন্নি রায় জানান, সোমবার রঞ্জিত রায়ের পরিবারের লোকেরা দোকান থেকে ডেকে নিয়ে যায় হরিনখাওয়ার বাড়িতে।
স্বামীকে ফিরে পেতে শ্বশুরবাড়িতে ধর্ণায় বসল দ্বিতীয় পক্ষের স্ত্রী
তারপর থেকে আর খোঁজ নেই রঞ্জিতের। তাই রঞ্জিতের খোঁজে তিনি এসেছেন রঞ্জিতের বাড়িতে। তাঁর দাবী রঞ্জিতের পরিবারের লোকেরাই লুকিয়ে রেখেছে রঞ্জিতকে। সেখানেই তিনি ধর্নায় বসেছেন। যতক্ষণ তিনি তাঁর স্বামীকে ফিরে পাবেন না ততক্ষণ পর্যন্ত ধর্ণা চালিয়ে যাবেন। এই ঘটনায় এলাকায় ব্যপক চাঞ্চল্য ছড়িয়েছে।









