নজরবন্দি ব্যুরো: বছরভর দুর্গাপুজোর অপেক্ষা করে বাঙালি। দেবীপক্ষের আগমন হয় মহালয়ায়। তবে এবারে বিষয়টি একটু আলাদা। বিগত ১০০ বছরের ইতিহাসে যা কখনও ঘটেনি, তেমনটাই ঘটবে। এবছর মহালয়ার দিন সূর্যগ্রহণের সাক্ষী থাকবে ভারতবর্ষ। পিতৃতর্পণ করা যাবে? কোনও অমঙ্গল ইঙ্গিত নেই তো? এই প্রশ্নগুলিই ঘুরপাক খাচ্ছে। জেনে নিন বিস্তারিত।
আরও পড়ুন: কেমন কাটবে সপ্তাহের শেষ, দেখুন রবিবারের রাশিফল


ক্যালেন্ডার অনুযায়ী, আগামী ১৪ অক্টোবর মহালয়া। এইদিনে পিতৃতর্পণ করা হয়। পূর্বপুরুষদের আত্মার শান্তিকামনা করে জল অর্পণ করা হয়। এইদিনই হবে সূর্যগ্রহণ। বিজ্ঞানীরা জানিয়েছেন, বিগত ১০০ বছরের সময়কালে এমন হয়নি। একথা জানার পর থেকেই ধর্মপ্রাণ মানুষদের উদ্বেগ বেড়েছে। তাঁরা জানতে চাইছেন, দেবীপক্ষের সূচনায় সূর্যগ্রহণ কোনও অশুভ লক্ষণ নয় তো? নিয়মরীতি মেনে স্বাভাবিকভাবেই তর্পণ করা যাবে কিনা এই প্রশ্ন অনেকেই মাথায় ঘুরছে। জ্যোতিষশাস্ত্র মতে, এই সূর্যগ্রহণ পিতৃতর্পণে কোনও প্রভাব ফেলবে না।

জানা গিয়েছে, আগামী ১৪ অক্টোবর অমাবস্যার তিথি। ভারত তথা বাংলার বিভিন্ন নদীর ঘাটে ঘাটে তর্পণ করবেন বহু মানুষ। ওইদিন ভারতীয় সময় রাত সাড়ে ৮ টা নাগাদ সূর্যে গ্রহণ লাগবে। রাত আড়াইটে পর্যন্ত গ্রহণ থাকবে। এই সূর্যগ্রহণ ভারতে দেখা যাবে না। তাই তর্পণে কোনও প্রভাব পড়বে না।



আগামী ১৪ অক্টোবর বছরের দ্বিতীয় সূর্যগ্রহণ। প্রথম সূর্যগ্রহণ হয়েছিল গত ২০ এপ্রিল। সেটি ভারতে দেখা যায়নি। একইভাবে দ্বিতীয় সূর্যগ্রহণ দেখা থেকেও বঞ্চিত থাকবে ভারতবাসী। বিজ্ঞানীদের কথায়, বিগত ১০০ বছরে মহালয়ার মত ক্ষণে সূর্যগ্রহণের মত মহাজাগতিক ঘটনা ঘটেনি। যদিও মহালয়ার সঙ্গে সূর্যগ্রহণের কোনও বৈজ্ঞানিক কারণ নেই বলেই জানিয়েছে বিজ্ঞানীরা।
১০০ বছরে প্রথম মহালয়ার ভোরে সূর্যগ্রহণ, অমঙ্গলের ইঙ্গিত?









