নজরবন্দি ব্যুরোঃ আজ রোববার! সপ্তাহের এই প্রথম শেষ দিন কেমন যাবে আপনার? কোনদিকে ঘুরছে ভাগ্যের চাকা। আজ কোন রাশির ভাগ্যে রয়েছে উন্নতি? কী বলছে আপনার রাশিফল। এক নজরে দেখে নিন আপনার আজকের রাশিফল। কেমন কাটবে সপ্তাহের শেষ, দেখুন রবিবারের রাশিফল
আরও পড়ুনঃ বিতর্ক নিত্যদিনের সঙ্গী! এবার মদের নেশায় চুর হয়ে মোটরবাইক দুর্ঘটনার কবলে পড়লেন নোবেল


মেষ: দেরি হলেও অফিসে আপনার সুনাম বৃদ্ধি পাবে। প্রেমের জন্য আনন্দ বাড়তে পারে। পেটের যন্ত্রনা বাড়তে পারে। অফিসে শত্রুর বৃদ্ধি হতে পারে। কর্মক্ষেত্রে পদোন্নতির যোগ রয়েছে। প্রতিবেশীদের সঙ্গে ঝামেলা হতে পারে।

বৃষ: ব্যবসায় উন্নতির যোগ রয়েছে। অফিসে কোনও দায়িত্ব বাড়তে পারে। নিজের মতে চলার জন্য বাড়িতে বিবাদ হতে পারে। প্রেমে অশান্তির জন্য মানসিক অশান্তি বৃদ্ধি পাবে। বিদ্যার্থীদের যে কোনও পরীক্ষায় শুভ ফল লাভ হওয়ার যোগ রয়েছে।



মিথুন: কোনও খারাপ খবর পেতে পারেন। পুরনো কোনও বন্ধুর সঙ্গে দেখা হতে পারে। মাঙ্গলিক কাজের জন্য কাউকে উপকার করতে হতে পারে। কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধির যোগ রয়েছে। অস্ত্রপচারের ফলে রোগমুক্তির সম্ভাবনা আছে।

কর্কট: ব্যবসায় বিশেষ নজর থাকবে না এবং ব্যয় বেশি হবে। সন্তানদের নিয়ে উদ্বিগ্নতা বৃদ্ধি পাবে। আজ ব্যবসায় প্রচুর লাভ হতে পারে। কর্মযোগে বন্ধুর সাহায্য পেতে পারেন।

সিংহ: বাবার সঙ্গে সম্পত্তির বিষয়ে বিবাদ বাড়তে পারে। তৃতীয় কোনও ব্যক্তির জন্য সাংসারিক অশান্তি বৃদ্ধি পাবে। পুরনো কোনও যন্ত্রণা বাড়তে পারে। ব্যবসায় সফলতা থাকলেও ব্যয়ও হবে প্রচুর।

কন্যা: খরচ বুঝে করুন, আজ ব্যয় বহুল দিন। সংসারে কোনও দায়িত্ব থাকলে শীঘ্রই সেড়ে ফেলুন। রাস্তাঘাটে চলাফেরা করার সময় বিশেষ সতর্কতা অবলম্বন করুন। আজ কর্মক্ষেত্রে অলসতার জন্য কাজে ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে।

তুলা: আজ অর্থ উপার্জনের ভাগ্য ভাল ও আর্থিক উন্নতি থাকবে। সাংসারিক শান্তি বজায় থাকলেও রাতের দিকে অশুভ। কোনও পুরনো শত্রু আপনার ক্ষতি করার চেষ্টা করতে পারে।অযথা কোনও ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন। সম্পত্তি কেনাবেচার জন্য শুভ সময়।

বৃশ্চিক: কোনও আত্মীয়ের সঙ্গে বিবাদ হতে পারে। চলাফেরায় বাড়তি সতর্কতা অবলম্বন করুন। উচ্চ শিক্ষায় সাফল্যের যোগ রয়েছে। প্রতিবেশীর সঙ্গে কোনও বিবাদে যাবেন না। আজ চোখের সমস্যায় ভুগতে হতে পারে। অতিরিক্ত বিলাসিতার জন্য খরচ বাড়তে পারে।

ধনু: ভাইয়ের সঙ্গে কোনও কারণে বিবাদ হতে পারে। সন্তানকে নিয়ে চিন্তা বৃদ্ধি পেতে পারে। পরিবারের সঙ্গে কোথাও ঘুরতে যাওয়ার পরিকল্পনা হতে পারে। আজ সারাদিন কোনও কারণে মানসিক অস্থিরতা বজায় থাকবে। বাবা-মায়ের অসুস্থতার জন্য চিন্তা বৃদ্ধি পেতে পারে।

মকর: মাঙ্গলিক কোনও কাজের জন্য আজ মনের আনন্দ বৃদ্ধি পাবে। আজ অপরের উপকার করতে গিয়ে সমস্যায় পড়তে হতে পারে। এই রাশির জাতক-জাতিকাদের কর্মস্থলে দ্বায়িত্ব বৃদ্ধির সম্ভাবনা রয়েছে।

কুম্ভ: নিজের কাজ সম্পূর্ণ না করার জন্য সংসারে অশান্তি হতে পারে। সমস্যায় জড়িয়ে পড়তে পারেন। নতুন উপায়ে উপার্জনের চেষ্টা এখন না করাই ভালো। সংসারের জন্য প্রচুর ব্যয় হতে পারে।

কেমন কাটবে সপ্তাহের শেষ, দেখে নিন একনজরে আজকের রাশিফল
মীন: দীর্ঘদিনের আটকে থাকা কাজ পূর্ণ হবে। সন্তানদের নিয়ে চিন্তা থাকবে। স্ত্রীর সঙ্গে ঝামেলা বাধতে পারে। অবিবাহিতরা এই সময় বিবাহবন্ধনে আবদ্ধ হতে পারেন। কোন বন্ধু আপনার মুক্ত মানসিকতা এবং ধৈর্য্যশক্তির পরীক্ষা নিতে পারে।








