BJP-কে সরিয়ে দ্বিতীয় স্থানে সিপিএম, উচ্ছসিত অশোক ভট্টাচার্য।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি, শিলিগুড়িঃ ২০২১ সালে বিধানসভায় শূন্য হয়ে যাওয়া বামেরা প্রত্যাবর্তনের ইঙ্গিত দিল। তাহেরপুরে জয়ের সেলিব্রেশন শুরু করেছেন বাম কর্মীরা। সিপিআইএম কর্মীদের বক্তব্য, ভোটের দিন মার খেয়ে রক্তাক্ত হয়েও বুথ আগলে রেখেছিলেন তাঁরা। তাই ফল মিলেছে হাতে নাতে। বিধানসভা নির্বাচনে বামেদের ঝুলিতে আসেনি কোনও আসন।

আরও পড়ুনঃ পুরভোটে খাতা খুলল বামেরা, তাহেরপুর পুরবোর্ডের দখল নিল সিপিআইএম।

একসময় রাজ্যের শাসক দল সিপিআইএম তথা বামফ্রন্টের অস্তিত্বই কার্যত প্রশ্নের মুখে এসে দাঁড়ায়। বিধানসভা নির্বাচনের পর কংগ্রেস এবং আইএসএফের সাথে কার্যত জোট ভঙ্গ করে বামেরা। বামফ্রন্ট হিসেবে লড়ে উপ নির্বাচনে ও কলকাতার পুরভোটে ভোট শতাংশ কিছুটা বাড়ে লাল ঝান্ডার দলের। রাজ্যের ১০৮ পুরসভার মধ্যে একটি পুরসভায় জয় অনেকটাই অক্সিজেন দেবে আলিমুদ্দিনের কর্তাদের বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

উচ্ছাসিত অশোক ভট্টাচার্য।
উচ্ছাসিত অশোক ভট্টাচার্য।

অপর দিকে বামদের এই ফলাফল নিয়ে উচ্ছাসিত অশোক ভট্টাচার্য। ১০৮ পুরসভার মধ্যে অনেক পুরসভাতেই বিজেপি কে সরিয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছে সিপিএম। আর এই খবরে যথেষ্ট খুশী শিলিগুড়ির প্রাক্তন মেয়র। তিনি জানালেন, আলিপুরদুয়ার এবং কোচবিহারে বামফ্রন্টের ফল যথেষ্ট আশাপ্রদ।

গড় ভোট সিপিএম অনেকটাই বাড়িয়ে নিতে পেরেছে। হেরে গেলেও বাম প্রার্থীরা লড়াই করেছে, যা আগামী দিনে সিপিএমকে যথেষ্ট পরিমানে শক্তি এবং সাহস যোগাবে। ১০৮টি পুরসভার অধিকাংশ ওয়ার্ডে সিপিএমের ভোট অনেকটাই বেড়েছে। এতেই বোঝা যায় মানুষের বিশ্বাস আবার সিপিএমের উপরে চলে আসছে।

BJP-কে সরিয়ে দ্বিতীয় স্থানে সিপিএম, উচ্ছসিত অশোক ভট্টাচার্য।

আগামী প্রজন্ম আবার সিপিএমকেই ভরসা করবে বলে দাবী করলেন শিলিগুড়ির প্রাক্তন মেয়র অশোক ভট্টাচার্য। উল্লেখ্য, নদিয়ার তাহেরপুর পুরসভায় জয়ী বামফ্রন্ট। পুরসভার মোট ১৩ টি আসনের মধ্যে ৮ টি আসনে জয়ী হয়েছে সিপিআইএম। বাকি ৫ টিতে জয়ী হয়েছে তৃণমূল।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত