বিগত শুক্রবার থেকে শিয়ালদহ মেন সেকশনে ১২ কোচের ট্রেন চালানোর জন্য কাজ শুরু হয়। অবশেষে রবিবার দুপুরে শেষ হয়েছে সেই কাজ। বিগত তিন দিন যাত্রীরা চূড়ান্ত ভোগান্তির শিকার হন। আজ ছুটির দিন থাকায় চাপ কিছুটা কম ছিল। আগামীকালই সোমবার। কর্মদিবসের প্রথম দিন। ফলে, রেল পরিষেবা কি স্বাভাবিক হবে? তা জানতে উদগ্রীব সকলেই। কী জানাচ্ছে রেল?
আরও পড়ুন: জন গণ মন অধিনায়ক…তৃতীয়বারের জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদরদাস মোদী!


মূলত, ১২ কোচের ট্রেন চালানোর জন্যই প্ল্যাটফর্ম সম্প্রসারণের কাজ শুরু হয়। শুক্রবার থেকে রবিবার পর্যন্ত শিয়ালদহ স্ট্রেশনের ১ থেকে ৫ নম্বর প্ল্যাটফর্ম বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় রেল। প্রায় ৪০০ জনের বেশি কর্মীর বিরলস পরিশ্রমে রবিবার সময়ের আগেই শেষ হয় কাজ। সোমবার থেকেই আগের মতোই স্বাভাবিক হবে পরিষেবা এমনটাই রেল সূত্রে খবর।

শিয়ালদহ ডিভিশনের ম্যানেজার দীপক নিগম জানিয়েছেন, “কাজ সম্পূর্ণ হয়েছে। ট্রেনের যে বাঞ্চিং হয়ে রয়েছে, সেগুলো ঠিক করে পরিষেবা একেবারে স্বাভাবিক ছন্দে ফেরাতে তিন চার ঘণ্টা সময় লেগে যাবে। ফেজ ২-এর কাজ শেষ হয়েছে, লেআউট পরিবর্তন হওয়ায় প্ল্যাটফর্ম এক্সটেনশনের জায়গা আমরা পেয়েছি। এবার বাকি কাজ সম্পূর্ণ করে জুলাইয়ের শুরু থেকে সব বারো বগির ট্রেন চালানো সম্ভব হবে।”
শিয়ালদহ লাইনে শেষ হল রেলের কাজ, সোমবার থেকে স্বাভাবিক হবে পরিষেবা?



প্রসঙ্গত, বর্তমান সময়ে মফস্বল থেকে হাজার হাজার মানুষ কাজের তাগিদে শহরে আসেন। আর সেক্ষেত্রে রেল একমাত্র স্বল্পব্যয়ের অবলম্বন। কিন্তু, জনসংখ্যা পাল্লা দিয়ে বাড়ায় প্রতিটা ট্রেনে অস্বাভাবিক ভিড় হত। তাই সব ট্রেন ১২ বগির করার সিদ্ধান্ত নেওয়া হয়। এর ফলে প্রতিটা ট্রেনে অতিরিক্ত ১০০০ জন করে যেতে পারবেন।







