অপেক্ষার অবসান। তৃতীয়বারের জন্য ভারতের প্রধানমন্ত্রী হিসাবে শপথ নিলেন নরেন্দ্র দামোদরদাস মোদী! জহরলাল নেহেরুর পর তিনিই একমাত্র। তাঁকে শপথবাক্য পাঠ করালেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। একেবারে সাজো সাজো রব রাইসিনা হিলে। জাতীয় সংগীতের মাধ্যমে শুরু হল অনুষ্ঠান। প্রথমেই শপথ নিলেন মোদী। এরপর নিলেন রাজনাথ সিংহ, অমিত শাহ, নির্মলা সীতারামণ প্রমুখ।
আরও পড়ুন: শপথ গ্রহণের পর এলাহি ভুরিভোজের ব্যবস্থা! আজ রাতে মোদীদের ডিনারে মেনুর ঘনঘটা


শপথ গ্রহণ অনুষ্ঠানকে কেন্দ্র করে কড়া নিরাপত্তা বলয়ে মুড়ে ফেলা হয়েছে দিল্লিকে। একাধিক দেশের রাষ্ট্রপ্রধানরা এই শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন। এসেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল বিক্রমসিঙ্ঘে, মলদ্বীপের প্রেসিডেন্ট মহম্মদ মুইজ্জু, ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে, নেপালের প্রধানমন্ত্রী পুষ্পকমল দহাল ওরফে প্রচণ্ড, মরিশাসের প্রধানমন্ত্রী প্রবীন্দ জুগনাথ প্রমুখ।

এবার একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি বিজেপি। তবে, এনডিএ শরিকদের সমর্থন নিয়ে মসনদে বসবেন নরেন্দ্র মোদী। যে কারণে, উৎসবের মধ্যেও কিছুটা থমথমে ভাব রয়েছে। কে কোন মন্ত্রকের দায়িত্ব পাবেন তা নিয়ে জল্পনা রয়েছে। শরিকদের ওপর নির্ভর হয়ে সরকার গঠনের কারণে এবার নরেন্দ্র মোদীকে বেশ কিছু আপোষ করতে হচ্ছে। জোট শরিকদের মধ্যে নীতীশ কুমার ও চন্দ্রবাবু নায়ডু একাধিক গুরুত্বপূর্ণ মন্ত্রকের দাবি রেখেছেন। সূত্রের খবর, স্বরাষ্ট্র, প্রতিরক্ষা, পরিবহন, অর্থ, শিক্ষার মতো মন্ত্রক নিজেদের হাতেই রাখতে চান মোদী।


জন গণ মন অধিনায়ক…তৃতীয়বারের জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদরদাস মোদী!

সূত্রের খবর, নতুন সরকারের প্রতিনিধিদের জন্য আজ রাইসিনা হিলে ডিনারে রাজকীয় খাওয়া দাওয়ার ব্যবস্থা থাকছে। কী কী খাবার রয়েছে মেনুতে? জানা যাচ্ছে, গরমের কথা মাথায় রেখে বেশিরভাগই লঘুপাক খাবার রাখা রয়েছে। সেখানে আছে, নানা রকম ফলের রস, পুর ভরা লিচু, মটকা কুলফি, আমের ক্রিম, তিন রকমের রায়তা। মেন কোর্সে থাকবে,দম বিরিয়ানি, জোধপুরি সব্জি, ডাল, পাঁচ রকমের রুটি, পরোটা। থাকছে বাজরার খিচুড়ি। শেষ পাতে আট রকমের মিষ্টি, রসমালাই, চার রকমের ঘেওয়ার।







