অবশেষে স্কুল-কলেজ খোলার দিন ঘোষণা, তৈরি থাকার নির্দেশ মুখ্যমন্ত্রীর

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ বিশ্ব জুড়ে করোনার প্রকোপের ফলে বহুদিন ধরেই বন্ধ রয়েছে স্কুল-কলেজ। তবে মাঝখানে আবার ও আগের মত স্কুলে পঠনপাঠন চালু হওয়ার কথা জানানো হলেও অতিমারির ফের অতিসক্রিয়তার কারনে তা সম্ভব হয়ে ওঠেনি । তবে এবার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ঘোষণা অনুযায়ী আগামী মাস থেকেই খুলতে চলেছে সমস্ত স্কুল- কলেজ।

আরও পড়ুনঃভারত-পাক ম্যাচ নিয়ে সৌরভের দিকে তোপ দাগলেন অনুপম

জানা গিয়েছে আগামী মাসের ১৫ নভেম্বর থেকে খুলতে চলেছে সমস্ত কিছু। তাই এই নিয়ে মুখ্যসচিব কে আগে ভাগেই তৈরি থাকার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী। গত বছরের ১৬ মার্চ থেকে করোনার কারনে বন্ধ রাখা হয় সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান। এরপর জত সময় এগিয়েছে ততই বেড়েছে সংক্রমণ যারফলে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার পাশাপাশি বাতিল করে দেওয়া হয় বেশ কিছু পরীক্ষা।

অবশেষে প্রায় ২০ মাস পর আবারও সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান খোলার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। আজ শিলিগুড়িতে প্রশাসনিক বৈঠকে গিয়েছেন মমতা বন্ধোপাধ্যায়, সেখান থেকেই সমস্ত সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান খোলার নির্দেশ দেন তিনি।

অবশেষে স্কুল-কলেজ খোলার দিন ঘোষণা, তৈরি থাকার নির্দেশ মুখ্যমন্ত্রীর

অবশেষে স্কুল-কলেজ খোলার দিন ঘোষণা, তৈরি থাকার নির্দেশ মুখ্যমন্ত্রীর

মুখ্যমন্ত্রী বলেন, ” পুজোর মরসুম অর্থাৎ ছট পুজো ও জগদ্বাত্রী পুজো শেষ হওয়ার পরেই পুনরায় খুলে দেওয়া হবে সমস্ত স্কুল-কলেজ।” তবে বহুদিন সমস্ত কিছু বন্ধ থাকায় প্রতিষ্ঠান গুলির পরিকাঠামোগত বিষয় গুলিকে ও খতিয়ে দেখার নির্দেশ দেন তিনি।

 

অবশেষে স্কুল-কলেজ খোলার দিন ঘোষণা, তৈরি থাকার নির্দেশ মুখ্যমন্ত্রীর

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন