স্কুল কলেজ স্যানিটাইজ করার নির্দেশ, অবশেষে খুলতে চলেছে রাজ্যের শিক্ষাঙ্গন।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ স্কুল কলেজ স্যানিটাইজ করার নির্দেশ, অবশেষে খুলতে চলেছে রাজ্যের শিক্ষাঙ্গন। আনলক পর্যায়ে দেশজুড়ে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন(UGC) যেখানে চলতি বছরের নভেম্বর থেকে শিক্ষাঙ্গনে পঠন-পাঠন শুরুর বিষয়ে সিদ্ধান্ত জানিয়েছিল, ঠিক সেই জায়গায় দাঁড়িয়েই পশ্চিমবঙ্গ সরকার উল্টো পথেই হেঁটে চলার সিদ্ধান্ত নেয়। কারন ছিল করোনাভাইরাস। বর্তমানে করোনা পরিস্থিতি কিছুটা স্বাভাবিকের পথে হাঁটায় স্কুল খোলার ব্যাপারে আগ্রহ দেখাল রাজ্য সরকার।

আরও পড়ুনঃ উচ্চ-প্রাথমিকে শিক্ষক নিয়োগ এপ্রিলে, নথি যাচাই শেষ হবে ফেব্রুয়ারিতেই!

এদিন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ইঙ্গিত দিয়েছেন স্কুল খোলার ব্যাপারে। রাজ্যের শিক্ষাপ্রতিষ্ঠান গুলি খোলার ব্যাপারে শিক্ষামন্ত্রীকে প্রশ্ন করলে তিনি(পার্থ চট্টোপাধ্যায়) বলেন, “আমি বলে দিয়েছি স্কুল-কলেজ সব ইতিমধ্যে স্যানিটাইজ় করার কাজ শুরু করতে। রাজ্য সরকার যেদিন খুশি স্কুল খোলার নির্দেশ দিতে পারে। কোন রাজ্য কী করছে জানি না। কিন্তু আমাদেরকে তৈরি থাকতে হবে। সর্বপ্রথম কাজ হচ্ছে জীবাণুমুক্ত করা।”

করোনা পরিস্থিতিতে দীর্ঘদিন বন্ধ স্কুল-কলেজ-বিশ্ব বিদ্যালয়। তবে রুজির টানে রাস্তায় নামতে হচ্ছে মানুষকে। তাই এবার স্কুল-কলেজও খোলার চিন্তা ভাবনা শুরু করে দিল রাজ্য সরকার। সবকিছু ঠিক থাকলে জানুয়ারির শেষ বা ফেব্রুয়ারির প্রথম থেকেই রাজ্যে খুলতে চলেছে শিক্ষাঙ্গন। শিক্ষাদফতর সূত্র জানিয়েছে, স্কুল খোলার অন্যতম কারন হল নতুন বছরের শুরু মানেই মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পরীক্ষা।

স্কুল কলেজ স্যানিটাইজ করার নির্দেশ দেওয়া হয়েছে ইতিমধ্যেই। সূত্র জানিয়েছে মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পরীক্ষার আগে যদি একটানা বন্ধ থাকে স্কুল তাহলে পড়ুয়াদের জন্যে খারাপ খবর। এদিকে কোভিড পরিস্থিতিও ভাবাচ্ছে। কিন্তু স্কুল খোলা আশু প্রয়োজন তাই স্কুল খোলা সংক্রান্ত বিষয়ে আলোচনা শুরু হয়েছে। চলতি মাসেই স্কুল খুলতে পারে রাজ্যে বলে জানিয়েছে সূত্র। কিন্তু কত তারিখ থেকে খুলবে স্কুল সেই সিদ্ধান্ত নেওয়া হবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে আলোচনার পরেই। স্কুল যে খুলতে চলেছে সে ব্যাপারে একপ্রকার নিশ্চিত শিক্ষা দফতর।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন