প্রকাশিত হল পশ্চিমবঙ্গ সিভিল সার্ভিসের প্রিলিমিনারি ও মেনের সূচি।

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: প্রকাশিত হল পশ্চিমবঙ্গ সিভিল সার্ভিসের প্রিলিমিনারি ও মেনের সূচি। গত মাসেই পশ্চিমবঙ্গ সিভিল সার্ভিসের প্রিলিমিনারি এবং গতবারের মেন পরীক্ষা বিধানসভা ভোটের জন্য স্থগিত হয়ে গিয়েছিল। পিছিয়ে দেওয়া হয়েছিল পশ্চিমবঙ্গ অডিট অ্যান্ড অ্যাকাউন্টস সার্ভিসের প্রিলিমিনারি পরীক্ষাও। এবার পরীক্ষার নতুন সূচি ঘোষণা করা হল। এবার পশ্চিমবঙ্গে আট দফায় বিধানসভা ভোট হবে। ২৭ মার্চ থেকে শুরু হবে ভোটগ্রহণ। চলবে ২৯ এপ্রিল পর্যন্ত। আগামী ২ মের নির্বাচনের ফল ঘোষণা করা হবে।

আরও পড়ুনঃ ফিফথ গিয়ারে করোনা, ৬ মাস বাদে ফের সংক্রমণ ষাট হাজার ছুঁইছুঁই।

এমনিতে পশ্চিমবঙ্গ বিধানসভার মেয়াদ শেষ হয় আগামী ৩১ মে। সেক্ষেত্রে তারপরই সম্ভবত পরীক্ষা হবে বলে ধারণা করেছিল অনেকেই। এবার কমিশনের তরফে পরীক্ষার নির্দিষ্ট তারিখ জানানো হল।পশ্চিমবঙ্গ পাবলিক সিভিল সার্ভিসের তরফে জানানো হয়েছে, ২০২০ সালের পশ্চিমবঙ্গ সিভিল সার্ভিসের এগজিকিউটিভ (মেন) পরীক্ষা হবে আগামী ১৭, ১৮, ১৯ এবং ২১ মে।

প্রকাশিত হল পশ্চিমবঙ্গ সিভিল সার্ভিসের প্রিলিমিনারি ও মেনের সূচি। আগামী ৩০ মে পর্যন্ত চলতি বছরের পশ্চিমবঙ্গ সিভিল সার্ভিসের প্রিলিমিনারি পরীক্ষা হবে। আর পশ্চিমবঙ্গ অডিট অ্যান্ড অ্যাকাউন্টস সার্ভিসের প্রিলিমিনারি পরীক্ষা হবে আগামী ১৩ জুন। ২১ মার্চ সিভিল সার্ভিসের প্রিলিমিনারি পরীক্ষা হওয়ার কথা ছিল। ১১ এপ্রিল হওয়ার কথা ছিল পশ্চিমবঙ্গ অডিট অ্যান্ড অ্যাকাউন্টস সার্ভিসের প্রিলিমিনারি পরীক্ষা। আর এবারের সিভিল সার্ভিসের মেন পরীক্ষা হওয়ার কথা ছিল ২৪ এপ্রিল থেকে ২৮ এপ্রিল পর্যন্ত। কিন্তু সেই সময় ভোটের কারণে তা স্থগিত হয়ে করে দিয়েছিল কমিশন।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর