নজরবন্দি ব্যুরোঃ সাধারণ মানুষকে ফের একবার স্বস্তির খবর শোনাল SBI। ফিক্সড ডিপোজিটে সুদের হার বৃদ্ধি করল দেশের বৃহত্তম পাবলিক সেক্টর ব্যাঙ্কটি। একধাক্কায় ১৫ বিপিএস সুদের হার বাড়িয়েছে ব্যাঙ্ক। অর্থাৎ এরফলে বেশি সুদ পাবেন FD গ্রাহকেরা।
আরও পড়ুনঃ স্বাস্থ্যসাথী কার্ডে এবার মিলবে চোখের চিকিৎসাও
SBI-এর ওয়েবসাইট অনুযায়ী, শনিবার থেকেই নয়া সুদের হার প্রযোজ্য হচ্ছে। ব্যাঙ্কের তরফে জানানো হয়ে, ২ কোটি টাকার নীচের FD-তেই এই সুদের হার বৃদ্ধি করেছে SBI আমানতের ক্ষেত্রে প্রায় ১৫ বেসিস পয়েন্ট বাড়ানো হল সুদের হার।
SBI-তে ৭ দিন থেকে ১০ বছর পর্যন্ত ফিক্সড ডিপোজিটে টাকা রাখা যায়। এর সুদের হার ২.৯০ থেকে ৫.৬৫ শতাংশ পর্যন্ত। প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে সেটা ৩.৪০ থেকে ৬.৪৫ পর্যন্ত। এই নতুন সুদের হার কার্যকর হচ্ছে ১৩ আগস্ট থেকেই। SBI-এর তরফ থেকে জানানো হয়েছে, ৭ দিন থেকে ১৭৯ দিন পর্যন্ত মেয়াদি স্থায়ী আমানতে সুদের হার অপরিবর্তিত থাকছে।
ফিক্সড ডিপোজিটে সুদের হার বৃদ্ধি করল SBI
কিন্তু ১৮০ থেকে ২১০ দিন পর্যন্ত ফিক্সড ডিপোজিটে আগে সুদের হার ছিল ৪.৪০ শতাংশ। এবার নতুন সুদ হচ্ছে ৪.৫৫ শতাংশ। আবার ২১১ দিন থেকে ১ বছর পর্যন্ত স্থায়ী আমানতে আগে সুদ ছিল ৪.৫৫ শতাংশ। এই সুদেও কোনও পরিবর্তন করা হয়নি।



