Sastha Sathi: স্বাস্থ্যসাথী কার্ডে এবার মিলবে চোখের চিকিৎসাও

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ এবার রাজ্যবাসীর জন্য আরও বড় সুখবর। স্বাস্থ্যসাথীর আওতায় এবার বিনাখরচে পাওয়া যাবে চোখের চিকিৎসার সুবিধাও। রাজ্য স্বাস্থ্য দফতর সূত্রে খবর,

আরও পড়ুনঃ বদলার স্লোগান দিলেন কল্যাণ, ধোলাইয়ের দাওয়াই অসিতের

বাংলার যে সমস্ত বাসিন্দাদের স্বাস্থ্যসাথী কার্ড রয়েছে তাঁরা কলকাতা মেডিক্যাল কলেজের রিজিওনাল ইনস্টিটিউট অফ অফথালমলজিতে সম্পূর্ণ নিখরচায় চোখের চিকিৎসার, জটিল অপারেশন করানোর সুযোগ পাবেন। এতদিন পর্যন্ত স্বাস্থ্যসাথী কার্ডের আওতায় চোখের চিকিৎসা পরিষেবা পাওয়া যেত না।

17 8

কিন্তু, সাধারণ মানুষের সুবিধার কথা মাথায় রেখে সম্প্রতি কলকাতা মেডিক্যাল কলেজের রোগী কল্যাণ সমিতির বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয় চোখের চিকিৎসাও এবার স্বাস্থ্যসাথী কার্ড থাকলে বিনামূল্যেই করানো সম্ভব। এর আগেও মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন রাজ্যের অনেক হাসপাতালের বিরুদ্ধে আভিযোগ আসছে তারা স্বাস্থ্যেসাথী কার্ডে চিকিৎসা করাতে চাইছে না।

18 9

স্বাস্থ্যসাথী কার্ডে এবার মিলবে চোখের চিকিৎসাও

 স্বাস্থ্যসাথী কার্ডে এবার মিলবে চোখের চিকিৎসাও

রোগী ফিরিয়ে দিচ্ছেন হাসপাতাল কর্তৃপক্ষ। ফলে মুখ্যমন্ত্রী হুঁশিয়ারি দিয়েছিলেন যদি স্বাস্থ্যসাথী কার্ডে রোগী ফেরানো হয় তবে হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেবে সরকার। তবে এখন দেখার আগামী দিনে রাজ্যের মানুষ কেমন সুবিধা পান।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর