রাজ্যে শপথ-নাট্য জারি, বোসের চিঠি পেয়েই বিমানের দরবারে সায়ন্তিকারা

Bidhansabha By-Election 2024: রেজাল্ট আউটের ২১ দিন পার হলেও এখনও শপথ নিতে পারলেন না তৃণমূলের দুই বিধায়ক, বরানগরের সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এবং ভগবানগোলার রায়াত হোসেন।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

উপনির্বাচন জিতেছেন দু’জনেই। একজন বরানগর থেকে, অন্যজন ভগবানগোলা। এরপর থেকেই তৃণমূলের দুই বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় ও রায়াত হোসেনের কার থেকে শপথবাক্য পড়বেন তা নিয়ে টানাপড়ন থামছেই না! রাজ্যপাল সিভি আনন্দ বোস দু’জনকেই রাজভবনে এসে শপথ পাঠ করে যেতে চলেছেন। কিন্তু, তাতে সায় নেই সায়ন্তিকাদের। মঙ্গলবার বিকেলে অবশেষে বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপধ্যায়ের সঙ্গে দেখা করে তাঁকেই ‘কিছু একটা সিদ্ধান্ত’ বের করে দেবার অনুরোধ রাখলেন তাঁরা।

আরও পড়ুন: রাজভবনে এসেই শপথ নিতে হবে সায়ন্তিকাকে, নাছোড় রাজ্যপাল!

বিধায়কদের যে কোনও একজন শপথবাক্য পাঠ করাতে পারেন। রাজ্যপাল ও বিধানসভার অধ্যক্ষের মধ্যে কেউ। এক্ষেত্রে সায়ন্তিকাদের ফার্স্ট চয়েস বিমান বন্দ্যোপাধ্যায়। ঘটনার সূত্রপাত, রাজ্যপাল সায়ন্তিকাদের বিধানসভাকে না জানিয়েই প্রথমে একবার শপথপাঠের আমন্ত্রণ জানান। তাতেই ক্ষোভ হয় অধ্যক্ষ বিমানের। সঙ্গে সঙ্গে চিঠি দেন রাজ্যপালকে। সায়ন্তিকা ও রায়াতও জানান, তাঁরা বিমানের কাছেই শপথ নিতে চান।

রাজ্যে শপথ-নাট্য জারি, বোসের চিঠি পেয়েই বিমানের দরবারে সায়ন্তিকারা

রাজ্যপাল আজই, মঙ্গলবার সায়ন্তিকা ও রায়াতকে ইমেল করেছেন যে, তাঁরা যেন রাজভবনে এসে শপথ নিয়ে যান। বোসের সেই চিঠি নিয়ে এসে বিমানকে দেখান তাঁরা। এরপর অধ্যক্ষ কি আবার রাজ্যপালকে পাল্টা কোনও চিঠি দেবেন নাকি সায়ন্তিকাদের রাজভবনে পাঠাবেন সেদিকেই নজর রয়েছে রাজনৈতিক মহলের।

রাজ্যে শপথ-নাট্য জারি, বোসের চিঠি পেয়েই বিমানের দরবারে সায়ন্তিকারা

রাজভবনের এক্স হ্যান্ডেল থেকে পস্ট করে একটা বার্তা দেওয়া হয়েছে, সংবিধান অনুযায়ী বিধায়কদের শপথ নেওয়ার ব্যাপারে শেষ কথা বলবেন রাজ্যপালই। সেই নিদান না মানলে তার শাস্তিও পেতে হয়, জরিমানা দিতে হয় বিধায়কদের, এ কথা বোস নিজে স্মরণ করিয়েছেন সায়ন্তিকা এবং রায়াতকে।

রাজ্যে শপথ-নাট্য জারি, বোসের চিঠি পেয়েই বিমানের দরবারে সায়ন্তিকারা

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত