অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হাজি মস্তানের সঙ্গে তুলনা করলেন সায়ন্তন বসু

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হাজি মস্তানের সঙ্গে তুলনা করলেন সায়ন্তন বসু, তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নজিরবিহীন আক্রমণ করলেন বিজেপি নেতা সায়ন্তন বসু। আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক দলগুলি একে অপরের প্রতি আক্রমণের ঝাঁজ বাড়িয়েই চলেছেন। বৃহস্পতিবার অভিষেককে কুখ্যাত ডন হাজি মস্তানের সঙ্গে তুলনা করলেন সায়ন্তন বসু। তিনি বলেন, “আমি জানতাম ভারতবর্ষের সবথেকে বড় মাফিয়ার নাম হল হাজি মস্তান। তবে হাজি মস্তানের নাম এখন পরিবর্তন হয়ে গিয়েছে। হাজি মস্তানের নাম পরিবর্তন হয়ে অভিষেক মস্তান হয়েছে।’

আরও পড়ুন: বিজেপিতে যোগ দিচ্ছেন প্রসূন বন্দ্যোপাধ্যায়! শোরগোল রাজনৈতিক মহলে

তিনি বলেন, ‘হাজি মস্তান তো আর বালি পাচার করত না । হাজি মস্তান তো আর গোরু পাচার করত না । অভিষেক মস্তানের নামে কয়লা পাচার, বালি পাচার, চাল পাচার, ডাল পাচারের অভিযোগ উঠেছে । মানুষ পাচারের অভিযোগ এসেছে কি না জানি না ।” এদিন জলপাইগুড়িতে এক কর্মসূচির আয়োজন করা হয়েছিল গেরুয়া শিবিরের তরফ থেকে। এদিন সেখানে সায়ন্তন বসু হাজির ছিলেন। এছাড়াও এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপির জেলা সভাপতি বাপি গোস্বামী, পার্থ রায় ছাড়াও অন্যরা । এদিন তিনি আরও বলেন, তৃণমূল সরকার সব চাল, ডাল লুঠ করে নিয়ে চলে গেছে। সাধারণ মানুষ কিছু পাননি। যত রকমের চুরি হয়ে তাতে তৃণমূল কংগ্রেস পিএইচডি করেছে। তৃণমূল কংগ্রেস চাল চোর, গম চোর। তৃণমূল কংগ্রেসে এমন কেউ নেই যে চুরির সঙ্গে জড়িত নয়।’

তাঁর বক্তব্য, যে রাজ্যের মুখ্যমন্ত্রী বলেন, আমার দলের নেতাদের অনেক কালো টাকা হয়ে যাচ্ছে তাই তাঁরা বিজেপিতে চলে যাচ্ছে। আমি বাংলার মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করতে চাই কালো টাকা হল কি করে? আপনি করতে দিলেন কেন? আপনার সরকার ব্যবস্থা নেয়নি কেন। আজ দল ছেড়ে সবাই চলে যাচ্ছে। আপনার সঙ্গে যে ছিল ভালো ছিল আর যেই বিজেপিতে চলে গেল সে খারাপ হয়ে গেল?’

অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হাজি মস্তানের সঙ্গে তুলনা করলেন সায়ন্তন বসু, প্রসঙ্গত, আসন্ন বিধানসভা নির্বাচনে উত্তরবঙ্গকে টার্গেট করে রয়েছে সব রাজনৈতিক দলগুলি। এখানকার রাজবংশী, আদিবাসী থেকে গোর্খাদের মন পেতে মরিয়া হয়ে উঠেছে দুই শক্তিশালী দল বিজেপি এবং তৃণমূল। উত্তরে বেড়েছে হেভিওয়েট নেতা মন্ত্রীদের আনাগোনা।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন